দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৬, ২২:১০আপডেট : ২১ জুলাই ২০২৬, ২২:১০

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২১ জুলাই (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি; কথা বলতে হলে মন্ত্রীকে বিক্ষোভস্থলে আসতে হবে: ককরোচ জনতা পার্টি; মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর; অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের; নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প; মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক; ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তু এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রিপাবলিকান গার্ড কোর (আইআরজিসি)। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখে পদযাত্রা ঘিরে সংঘর্ষ ও বিশৃঙ্খলার একদিন পর আবারও যন্তর মন্তরে বিক্ষোভ শুরু করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির অভিযোগ, দিল্লি পুলিশ তাদের মঞ্চ ভেঙে দিয়েছে। শিক্ষার্থীদের সমর্থনে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেছে। এর একদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে লিখিত দাবি জমা দেয় সিজেপি।

 

গাজা উপত্যকার ৫০ শতাংশের বেশি নিয়ন্ত্রিত এলাকা বাকি অংশ থেকে আলাদা করতে গোপনে এবং দ্রুতগতিতে একটি বিশাল মাটির প্রাচীর বা প্রতিবন্ধক নির্মাণ করছে ইসরায়েল। স্যাটেলাইট চিত্রে এমন তথ্য উঠে এসেছে, যা গাজা ভূখণ্ডটি স্থায়ীভাবে বিভক্ত হয়ে পড়ার আশঙ্কা আরও তীব্র হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নিট-ইউজি প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের অংশ হিসেবে অনশনরত লাদাখি অধিকারকর্মী সোনম ওয়াংচুককে সরকারি সফদরজং হাসপাতাল থেকে বেসরকারি মেডান্টা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সফরে এলে তাকে গ্রেফতার করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি উপায় খুঁজে দেখার কথা জানানোর পর ট্রাম্প এই অবস্থান জানালেন।

 

ভারতের রাজধানীতে মঙ্গলবার নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে বিরোধী দল কংগ্রেসের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের দিকে যাওয়া এই বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার পর কংগ্রেসের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও কংগ্রেসের নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকেও আটক করা হয়েছে।

 

ইরানকে কেন্দ্র করে চূড়ান্ত এক মোড়ের মুখে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা এই যুদ্ধের সম্ভাব্য শেষ হিসেবে দুটি পথ দেখতে পাচ্ছেন। প্রথম বিকল্পটি হলো হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে নতুন করে ১০ দিনের যুদ্ধবিরতির পথে হাঁটা। আর দ্বিতীয় বিকল্পটি হলো তেহরানকে নতিস্বীকারে বাধ্য করতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে একযোগে সর্বাত্মক ও বিশাল সামরিক অভিযান শুরু করা।

 

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত