সুদানে আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক 
০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৩আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৩

পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে একটি ঐতিহ্যবাহী আদালতে ড্রোন হামলা করেছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ৩৫ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ‌‘ইমার্জেন্সি লয়ার্স’ নামক একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে।

সুদানের তিন বছরের গৃহযুদ্ধে উভয় পক্ষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করতে কাজ করছে ইমার্জেন্সি লয়ার্স। সংগঠনটি জানায়, স্থানীয় সময় রোববার দুপুর ১টায় নাগাদ উত্তর দারফুর অঙ্গরাজ্যের গারা আল-জাওয়া গ্রামের একটি আদালতে ওই হামলা করা হয়। 

সংগঠনটি জানায়, স্থানীয় বিভিন্ন মামলা ও বিরোধের শুনানিতে অংশ নিতে সাধারণ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময়ই হামলাটি হয়।

গ্রামটি বর্তমানে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো এবং তার সাবেক মিত্র, সুদানি সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত বাহিনীর মধ্যে চলমান যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

ইমার্জেন্সি লয়ার্স জানায়, হামলায় ঐতিহ্যবাহী আদালত ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে একটি গাছের নিচে আদালতের কার্যক্রম চলছিল।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে চারজন গোত্রপ্রধান এবং আরএসএফের দুইজন কমান্ডার রয়েছেন।

গারা আল-জাওয়া গ্রামটি কাবকাবিয়া শহরের কাছে, যা দারফুরে সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি এল-ফাশের থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গত বছরের অক্টোবরে রক্তক্ষয়ী অভিযানের মাধ্যমে আরএসএফ এল-ফাশের দখল করে।

সূত্র: আল জাজিরা

/আইএএম/
সম্পর্কিত
গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
ইরানের সঙ্গে বৈঠক নিয়ে নতুন বার্তা ট্রাম্পের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
তিন দশক পর আবারও রোজিনা-ওমর সানী
তিন দশক পর আবারও রোজিনা-ওমর সানী
পরবর্তী ফিফা সভাপতি কানাডার এক ব্যবসায়ী?
পরবর্তী ফিফা সভাপতি কানাডার এক ব্যবসায়ী?
গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব