বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের মানবাধিকার রক্ষার বড় সমস্যা: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৬, ২২:৩০ আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ০৪:২৩

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সবচেয়ে বড় সমস্যা হলো বিচারবহির্ভূত হত্যা ও গুম। ২০১৫ সালে বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনী নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যর্থ। এটিও একটি  বড় সমস্যা। বুধবার (১৩ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওয়াশিংটনের পররাষ্ট্র দফতরে বিশ্বের মানবাধিকার পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্রের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের ৪০তম বার্ষিক মানবাধিকার প্রতিবেদন। প্রতিবেদন প্রকাশের সময় কেরি বলেন, ‘বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পূরণে, নাগরিক সমাজের পাশে দাঁড়াতে এবং সরকারগুলোকে এ বিষয়ে তাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টার অংশ হিসেবেই প্রতিবেদনটি প্রকাশিত হলো।’
প্রতিবেদনে উগ্রপন্থীদের হাতে সেক্যুলার ব্লগারদের হত্যাকাণ্ড, সংবাদপত্র ও অনলাইনে মতপ্রকাশের ক্ষেত্রে ‘বিধিনিষেধ’ আরোপ, নারী নির্যাতনের কথাও উল্লেখ করা হয়। একইসঙ্গে বলা হয়, নিরাপত্তাবাহিনী আইনের অপপ্রয়োগ করছে এবং দায়ী লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে। নিরাপত্তাবাহিনীর হেফাজতে নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার, দুর্বল বিচার ব্যবস্থা এবং বিচার চলাকালে দীর্ঘ সময় আটক রাখার মতো বিষয়কেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির জন্য ‘গুরুতর সমস্যা’।

আরও পড়তে পারেন:  বাংলাদেশে আইএস-এর নতুন ফ্রন্ট, পরিচালনায় আবু ইব্রাহিম!

 

নিরাপত্তাবাহিনীর অভিযানে ‘সন্দেহজনক’ মৃত্যুর ঘটনা, গ্রেফতারের পর গোপন আস্তানার সন্ধান ও অস্ত্র উদ্ধারের দাবি, ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধের’ কথা এসেছে যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে। অপহরণ ও নিরাপত্তাবাহিনীর হাতে গুমের অভিযোগও সেখানে উঠে আসে। এছাড়া, বাল্যবিয়ে, কারখানায় কাজের অনুপযুক্ত পরিবেশ এবং শ্রমিক অধিকার লঙ্ঘনের কথাও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার পর বিএনপি গত বছর এপ্রিল মাস পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত রাখে। তখন অনেক সহিংসতার ঘটনা ঘটলেও, ওই সময় জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার।

উল্লেখ্য, প্রতিবছর বিশ্বের দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। মার্কিন পররাষ্ট্রনীতিতেও ওই প্রতিবেদনের প্রভাব লক্ষ করা যায়। এর ওপর ভিত্তি করেই দেশটির বৈদেশিক সাহায্য, নিরাপত্তা সহযোগিতা নির্ধারিত হয়ে থাকে। সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

/এসএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি