জাপানে ভূমিকম্পে অন্তত ৯ জন নিহত

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৬, ০৯:০৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ০৯:২৯

মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে রাত কাটান জাপানের দক্ষিণাঞ্চলে প্রবল ভূমিকম্পে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে।বেশ কিছু বাড়িঘর ধসে পড়া ছাড়াও বৈদ্যুতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওই ভূমিকম্পে। 

ভূমিকম্পের আতঙ্কে কুমামোতো নগরের নিকটবর্তী মাসিকি শহরের প্রচুর মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে রাত কাটান।অন্তত ১৬ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ও ৩৮ হাজার বাড়িতে গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।

অন্তত ১৬ হাজার বাড়িঘর ধসে পড়ে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন যায় প্রাথমিকভাবে মাত্র দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেলেও পরে উদ্ধারকর্মীরা কাজ শুরু করলে নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এ ছাড়াও ভূমিকম্পে ২৫৪ জন আহত হয়েছেন, এদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

জাপান রেড ক্রস কুমামোতো হাসপাতালের ইয়াসুহিরো সোশিনো জানিয়েছেন, রেডক্রস -এর মেডিক্যাল টিম আক্রান্ত অঞ্চলগুলোতে পৌঁছেছে।  
ভূমিকম্পের কেন্দ্রস্থল কুমামোতো স্থানীয় সময় ১২: ২৬ (জিএমটি) এ ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প ঘটে।ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প পরবর্তী দুটি কম্পন ঘটে, যার একটি ৫ দশমিক ৭ মাত্রার ও অপরটি ৬ দশমিক ৪ মাত্রার।

তবে ভূমিকম্পের পর কোনও সুনামির পূর্বাভাস দেয়নি আবহাওয়া বিভাগ।তবে কিছু কিছু ট্রেন স্থগিত করা হয়েছে।

সূত্র: বিবিসি

/ইউআর/ আপ- এপিএইচ  

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল