প্লেজিয়ারিজম বিতর্কে পদত্যাগ করা ক্যামব্রিজ অধ্যাপকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ১০:৪২আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:৪৬

প্লেজিয়ারিজম বা গবেষণায় অন্যের লেখা ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কে থাকা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডে মারা গেছেন। শুক্রবার (১৪ আগস্ট) দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে একটি ঠিকানায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেট্রোপলিটন পুলিশ। সেখানে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। তার স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে মৃত্যুটিকে অপ্রত্যাশিত হিসেবে দেখা হচ্ছে, তবে এটিকে সন্দেহজনক মনে করা হচ্ছে না।

জেসন আরডে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্লেজিয়ারিজমের অভিযোগ এবং তার ক্যারিয়ারের কিছু অর্জন নিয়ে প্রশ্ন ওঠার পর গত সপ্তাহে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করেন। তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন।

আরডের বিরুদ্ধে তার পিএইচডি গবেষণাপত্র ও কয়েকটি গবেষণা নিবন্ধে অন্যের লেখা ব্যবহার করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গত কয়েক সপ্তাহে ব্যাপক আলোচনা হয়। গবেষণাকর্মের বিভিন্ন অংশ অন্য গবেষকদের লেখা থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

তবে এসব অভিযোগ নিয়ে তার পিএইচডি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি তদন্ত করে তার গবেষণাপত্রে প্লেজিয়ারিজমের প্রমাণ পায়নি বলে জানিয়েছিল। অন্যদিকে কয়েকজন স্বাধীন গবেষক তার গবেষণাপত্রে ব্যাপক হারে অন্যের লেখা ব্যবহারের অভিযোগ তুলেছিলেন।

আরডে ২০২৩ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন। এর আগে তিনি লন্ডনের কিংস কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একাডেমিক দায়িত্ব পালন করেন। সামাজিক বৈষম্য, শিক্ষা ও জাতিগত বিষয় নিয়ে তার গবেষণা ছিল।

তার মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও পরিচিতজনেরা শোক প্রকাশ করেছেন। কেউ কেউ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার প্রেক্ষাপটেও উদ্বেগ প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত ও ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

সূত্র: বিবিসি

/আইএএম/
সম্পর্কিত
সৌদি-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ফের ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়নি: ইরান
শক্তির ভাষা ছাড়া কিছু বোঝে না ইসরায়েল: হিজবুল্লাহ প্রধান
সর্বশেষ খবর
৪২ পদে নিয়োগ দেবে বস্ত্র অধিদফতর
৪২ পদে নিয়োগ দেবে বস্ত্র অধিদফতর
১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী ট্রাস্টের টাকা পাচ্ছেন আজ
১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী ট্রাস্টের টাকা পাচ্ছেন আজ
১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ এ নিরাপত্তা জোরদার
১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ এ নিরাপত্তা জোরদার
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক