যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করলো কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৬, ১১:৫৯আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১১:৫৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও তা কানাডীয়দের স্বার্থ পূরণের জন্য যথেষ্ট ছিল না।

শুক্রবার (২১ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে কানাডার পণ্য ও ব্যবসার জন্য সর্বোত্তম সুযোগ এবং ব্যবসায়ী ও কর্মীদের জন্য অধিক নিশ্চয়তা নিশ্চিত করতে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছিল অটোয়া।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের সবচেয়ে ভালো বাণিজ্যিক চুক্তি পাওয়ার ক্ষেত্রে কানাডার অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল। তবে সেই অগ্রগতি কানাডার জনগণের জন্য নির্ধারিত লক্ষ্য পূরণের পর্যায়ে পৌঁছায়নি।

এর আগে দুই দেশের আলোচনায় একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত কিছু পরিবর্তন কানাডার কাছে গ্রহণযোগ্য হয়নি। কানাডা এসব পরিবর্তনকে অন্যায্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর হিসেবে বিবেচনা করে আলোচনা থেকে সরে আসে।

এদিকে আলোচনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। নতুন শুল্ক কানাডার যুক্তরাষ্ট্রে রপ্তানির আনুমানিক ৫ শতাংশকে প্রভাবিত করবে।

কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের জবাব কানাডা ‘ডলার-ফর-ডলার’ ভিত্তিতে দেবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র কানাডীয় পণ্যের ওপর যে পরিমাণ শুল্ক আরোপ করবে, কানাডাও মার্কিন পণ্যের ওপর সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।

বাণিজ্য আলোচনা স্থগিতের ফলে উত্তর আমেরিকার দুই ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদারের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) নিয়ে ভবিষ্যৎ আলোচনাও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

কার্নি এর আগে যুক্তরাষ্ট্রের ওপর কানাডার অর্থনৈতিক নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথাও বলে আসছেন। সর্বশেষ এই অচলাবস্থা দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে চাপ তৈরি করেছে।

সূত্র: আনাদলু

/আইএএম/
সম্পর্কিত
হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে দেখছেন ট্রাম্প
‘শত্রুদের ষড়যন্ত্র’ মোকাবিলায় সামরিক সক্ষমতা আরও বাড়াতে চায় ইরান
পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল
সর্বশেষ খবর
ক্রিকেটে যে লজ্জার রেকর্ড শুধুই পাকিস্তানের
ক্রিকেটে যে লজ্জার রেকর্ড শুধুই পাকিস্তানের
পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ
পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ
মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ৩২ নম্বর তার গুরুত্ব হারাবে না 
মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ৩২ নম্বর তার গুরুত্ব হারাবে না 
সাভারে জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রীরা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রীরা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী