বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১

যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতে হরমুজ প্রণালিতে নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায় কাতারএনার্জি ইউরোপ ও এশিয়ার ক্রেতাদের জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি (LNG) কার্গো বাতিলের ঘটনা অব্যাহত থাকবে।

ব্লুমবার্গ ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্লুমবার্গ শুক্রবার (২৮ আগস্ট) জানিয়েছে, চলতি সপ্তাহে কাতারএনার্জি পাকিস্তানের ক্রেতাদের জানিয়েছে যে এলএনজি কার্গো বাতিলের ঘটনা অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ সেপ্টেম্বরের পরও বাড়ানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপের আরও কয়েকজন ক্রেতাও একই ধরনের নোটিশ পেয়েছেন।

ইতালির জ্বালানি কোম্পানি এডিসন শুক্রবার নিশ্চিত করেছে যে কাতারএনার্জি তাদের এলএনজি সরবরাহ স্থগিত রাখার সময়সীমা নভেম্বরের শুরু পর্যন্ত বাড়িয়েছে।

এডিসন এক বিবৃতিতে জানিয়েছে, কাতারএনার্জি তাদের জানিয়েছে এপ্রিলের শুরু থেকে কার্যকর থাকা ফোর্স মেজরের মেয়াদ নভেম্বরের শুরু পর্যন্ত বাড়বে।

এডিসনের হিসাবে, এতে ক্ষতিগ্রস্ত এলএনজি কার্গোর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯টি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিজেদের দায়বদ্ধতা পূরণের জন্য তারা বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের ব্যবস্থা করেছে।

এদিকে কাতারের এলএনজি রফতানি এখনও মারাত্মকভাবে সীমিত থাকার মধ্যেই কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তেহরানে ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দোহা পরিস্থিতির উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ৪ মার্চ কাতারএনার্জি প্রথম এলএনজি কার্যক্রম স্থগিত করে এবং ফোর্স মেজর ঘোষণা করে। এরপর মার্চে কাতারএনার্জির রাস লাফান স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

কাতারএনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি জানান, রাস লাফানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে কাতারের এলএনজি রপ্তানি সক্ষমতা ১৭ শতাংশ কমে গেছে।

জুলাই মাসে কাতারের এলএনজি ট্যাংকার আল রেকায়্যাত হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। কাতার এ হামলার জন্য ইরানকে দায়ী করে। জাহাজটির বাম পাশের অংশে আঘাত লাগে এবং পরে এর ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সিন্ধু পানিচুক্তি বহাল রাখতে ভারতকে নির্দেশ দিলো সালিসি আদালত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
সর্বশেষ খবর
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
পরিচয় ছাড়াই বাসা ভাড়া, খুনের পর তদন্তে বাড়ছে জটিলতা
পরিচয় ছাড়াই বাসা ভাড়া, খুনের পর তদন্তে বাড়ছে জটিলতা
কাবাডি কীভাবে এখনও আমাদের জাতীয় খেলা?
কাবাডি কীভাবে এখনও আমাদের জাতীয় খেলা?
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা