নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৪

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০০৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

নেপালে নিখোঁজ ব্যক্তির সংখ্যা কিছুটা কমে ৩,৯১৬ জনে নেমেছে। অন্যদিকে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতে নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। দুই অঞ্চল মিলিয়ে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪৬২ জনে।

নেপালে নিখোঁজদের মধ্যে ৩০ দেশের ৫৮৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। তিব্বতে নিখোঁজ ৫৪৬ জনের মধ্যে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক।

নিখোঁজ বিদেশিদের বড় একটি অংশ ভারতের নাগরিক। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, ভারতের ২৭৫ জন নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত আরও ১২৮ জন নিখোঁজ রয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, দেশটির ৮৫ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইউক্রেনের ৬২, মালয়েশিয়ার ৫১, অস্ট্রেলিয়ার ৪২ এবং যুক্তরাজ্যের ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে ভারতের উত্তর প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে নেমে আসা নদ-নদী থেকে তারা ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, বন্যার কবলে পড়ে তাদের মৃত্যু হয়েছে। উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের এখনো মৃতের সংখ্যার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

/এনআই/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
সর্বশেষ খবর
‘কীভাবে আমি একা রিকশায় উঠি, এ নিয়ে মেয়েরা দুষ্টুমি করে!’
‘কীভাবে আমি একা রিকশায় উঠি, এ নিয়ে মেয়েরা দুষ্টুমি করে!’
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর