‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতকে অত্যন্ত হালকাভাবে উপস্থাপন করে একে ‘তুচ্ছ বিষয়’ বা স্মল পটাটোস বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরা। 

ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতার সঙ্গে বর্তমান সংঘাতের তুলনা টেনে তিনি দাবি করেন, যেখানে ভিয়েতনামে ১ লাখ আমেরিকান প্রাণ হারিয়েছিল, সেখানে এই যুদ্ধে নিহত হয়েছেন মাত্র ১৮ জন। একই সঙ্গে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে পরিচিত ভূগর্ভস্থ ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ খুব শিগগিরই গুঁড়িয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছেন তিনি।

‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসের হুমকি 

ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা খুব শিগগিরই পিকঅ্যাক্স মাউন্টেনে আঘাত হানতে পারি। সেখানকার সব গতিবিধির ওপর আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। তারা কোনোভাবেই পারমাণবিক বোমার মালিক হতে পারবে না এবং তা নিশ্চিত করতেই আমরা সেখানে শক্ত আঘাত হানবো।” 

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের কাছে অবস্থিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ (কোহ-ই কোলং গাজ লা) একটি অত্যন্ত সুরক্ষিত পাহাড়ি সুড়ঙ্গভিত্তিক আস্তানা। 

ধারণা করা হয়, মার্কিন বিমান হামলা থেকে রক্ষা করতে তেহরান তাদের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম ও সেন্ট্রিফিউজগুলো এই পাহাড়ের শত শত মিটার গভীরে সরিয়ে নিয়েছে।

সংঘাতকে ‘তুচ্ছ ঘটনা’ আখ্যা ট্রাম্পের 

মার্কিন আক্রমণের মাত্রা ও রক্তক্ষয়ী সংঘাতকে গুরুত্বহীন প্রমাণের চেষ্টা করে ট্রাম্প বলেন, “অনেক মানুষ এটিকে পূর্ণাঙ্গ যুদ্ধ বলতে রাজি নন, আমিও একে একটি সামরিক সংঘাত বলতে পছন্দ করি। কারণ যুক্তরাষ্ট্রের জন্য এটি খুবই তুচ্ছ ও ছোট একটি বিষয়। আমরা কোনও বিরতিহীন লড়াই করছি না, মাঝেমধ্যে নির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।” 

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই যুদ্ধের মূল লক্ষ্য অর্জন করেছে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে রুখে দিয়েছে। এমনকি মার্কিন বাহিনী এখনই চলে গেলেও ইরানের ঘুরে দাঁড়াতে অন্তত ২৫ বছর সময় লাগবে বলে মন্তব্য করেন তিনি। 

তবে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান যুদ্ধ, বেসামরিক নাগরিকের মৃত্যু এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত দরবৃদ্ধির মাঝে ট্রাম্পের এমন ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দেওয়াকে চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

/এসটি/ 
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
যুদ্ধ থামাতে মস্কো-কিয়েভ যাচ্ছেন ট্রাম্পের দুই দূত
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?