হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক 
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬

ইরান-আমেরিকা সংঘাতের জের ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে। এবার ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে সৌদি আরবের প্রধান তেল পরিবহন পথ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের কৌশলগত অবস্থান জোরদার করায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের মূল পথগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। খবর রয়টার্স। 

গত ছয় মাস ধরে হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার পর সৌদি আরব তাদের প্রতিদিনের ৪ থেকে ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানির জন্য এই ১,২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের ওপর নির্ভর করে আসছিল। তবে মদিনার দক্ষিণে পাইপলাইনের একটি স্থাপনায় বিমান হামলার পর সতর্কতা হিসেবে পুরো নেটওয়ার্কের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে রিয়াদ। হামলায় আহত ও বস্তুগত ক্ষতির তথ্য নিশ্চিত করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনটি ইরাকের অভ্যন্তর থেকে পরিচালিত হয়েছিল। এই ঘটনার পর ইরাক সরকার তাদের মাইসান প্রদেশের সেনাপ্রধান ও পুলিশ প্রধানকে বরখাস্ত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হুথিদের ক্রমাগত অগ্রযাত্রা ও নতুন নিরাপত্তার হুমকিতে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সরাসরি সামরিক সহায়তা চেয়ে ফোন করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে ওয়াশিংটন এখনই সরাসরি সৈন্য বা সামরিক অভিযানে না জড়িয়ে কেবল গোয়েন্দা তথ্য দিয়ে রিয়াদকে সহায়তার আশ্বাস দিয়েছে।

এরই মধ্যে ইয়েমেন থেকে লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব এল-মানদেব’ প্রণালির ঠিক মাঝখানে অবস্থিত কৌশলগত পেরিম দ্বীপটি দখল করে নিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে করে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলও চরম ঝুঁকিতে পড়েছে।

দুই প্রধান সমুদ্রপথ সংকটে পড়ার খবরে বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে খুচরা ডিজেলের দাম ইতিহাস সৃষ্টি করে প্রতি গ্যালনে ৬ ডলার ছাড়িয়ে গেছে, যা ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এদিকে সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী সোমবারে ওমানে গালফ দেশগুলোর সঙ্গে আলোচনা সভায় অংশ নেওয়ার কথা থাকলেও, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে হরমুজ প্রণালিতে ইরানের সাতটি শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কোনও সমঝোতা চুক্তি সম্ভব নয়।

/এসটি/ 
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত