বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২১ অক্টোবর (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ট্রাম্পের আমলে ভিসা বাতিলের সংখ্যা ছাড়ালো ৩ লাখ; ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী; চলতি মাসেই ইরানে হামলার ছক নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প; ফ্রান্সে সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ১, নিখোঁজ ১; হুথি হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য; ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?; সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ, রাঙ্কা-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে তার প্রশাসন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর বা স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ফেডারেল সরকারের ব্যাপক অভিবাসন কড়াকড়ির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফ্রান্সে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় পুলিশকে শক্তিশালী করার পাশাপাশি সেনা মোতায়েন করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে সরকার। আগামী শনিবারের বিক্ষোভ ঘিরে এ প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত সপ্তাহান্তে সহিংসতা ও লুটপাট ঠেকাতে নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করেছে সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে ইরানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন করে এই সংঘাত শুরু করতে সম্মতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক বিষয়ক প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি)-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। বুধবার (২১ অক্টোবর) দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবকে রক্ষা করতে আরএএফের টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকারের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
আদালতের নির্দেশে ২০২৭ সালের জন্য ডাইভার্সিটি গ্রিন কার্ড লটারি বা ডিভি কর্মসূচি আবার চালু করতে বাধ্য হচ্ছে ট্রাম্প প্রশাসন। যেসব দেশ থেকে সাধারণত যুক্তরাষ্ট্রে কম অভিবাসী আসে, সেসব দেশের মানুষের জন্য এটি স্বস্তির খবর।
দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। তারা ১৪ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া যন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকা নাড়ানোর অভিযোগে তাদের হেফাজতে নেওয়া হয়েছিল।
ট্রাম্পের আমলে ভিসা বাতিলের সংখ্যা ছাড়ালো ৩ লাখ
ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী
চলতি মাসেই ইরানে হামলার ছক নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
ফ্রান্সে সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ১, নিখোঁজ ১
হুথি হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা