ইতিহাস গড়লেন কিশা ল্যান্স বটমস: যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ইতিহাসে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো। জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে বিজয়ী হয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কিশা ল্যান্স বটমস।

অ্যাটলান্টার সাবেক মেয়র এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কিশা বটমস রিপাবলিকান পার্টির ধনকুবের প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন। জর্জিয়ার বিদায়ী জনপ্রিয় গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে রিক জ্যাকসন নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি (২০০ মিলিয়ন) ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছিলেন। তবে সেই বিপুল খরচের পরও শেষ রক্ষা হয়নি তার।

নির্বাচনি বিশ্লেষকদের মতে, আগাম ভোটাভুটিতে জর্জিয়ার বিশাল সংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারের রেকর্ড উপস্থিতি কিশা বটমসের এই সহজ বিজয়ে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।

প্রচারণার পুরোটা সময় জুড়ে রিপাবলিকানরা কিশা বটমসের মেয়র থাকাকালীন সময়কে অ্যাটলান্টার জন্য অপরাধ ও আইনশৃঙ্খলার অবনতি বলে চিত্রিত করার চেষ্টা করে। এই সমালোচনার জবাবে কিশা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘অ্যাটলান্টাকে একটি খারাপ ও বিপজ্জনক শহর হিসেবে তুলে ধরা তাদের পুরনো রাজনৈতিক কৌশল।’ 

এর আগে ২০১৮ এবং ২০২২ সালের গভর্নর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আরেক জনপ্রিয় কৃষ্ণাঙ্গ নারী নেতা স্টেসি আব্রামস প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি রিপাবলিকান ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন। টানা আট বছর দায়িত্ব পালন শেষে মেয়াদ সীমাবদ্ধতার কারণে কেম্প পদ ছেড়ে দিলে এবার সেই আসনে জয় ছিনিয়ে নিলেন কিশা ল্যান্স বটমস।

/এসটি/ 
সম্পর্কিত
মার্কিন মধ্যবর্তী নির্বাচন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হাতছাড়া ট্রাম্পের, সিনেটেও এগিয়ে ডেমোক্র্যাটরা
ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ কী
মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প
সর্বশেষ খবর
শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত গাজীপুর, ইটের জবাবে টিয়ার শেল ছুড়লো পুলিশ
শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত গাজীপুর, ইটের জবাবে টিয়ার শেল ছুড়লো পুলিশ
বেলা ১১টায় বসছে মজুরি বোর্ডের সভা
বেলা ১১টায় বসছে মজুরি বোর্ডের সভা
১ কোটি ৮৯ লাখ পরিবারকে বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার দেবে ভারতের যে রাজ্য
১ কোটি ৮৯ লাখ পরিবারকে বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার দেবে ভারতের যে রাজ্য
জিয়াউর রহমানের সমাধিতে চীনের কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন
জিয়াউর রহমানের সমাধিতে চীনের কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত