ভোট পাল্টালো দক্ষিণ আফ্রিকা, মিয়ানমারের নিন্দার পক্ষে এখন

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৮, ২২:৫০আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:৫৬
image

রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দায়ী করে জাতিসংঘে আনা প্রস্তাবে নিজেদের অবস্থান পাল্টেছে দক্ষিণ আফ্রিকা। প্রস্তাবটিতে তারা সমর্থন জানিয়েছে। নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে দেশটি বলেছে, এ সিদ্ধান্ত মানবাধিকার প্রশ্নে তাদের পররাষ্ট্র নীতিতে ‘এক নতুন ভোর’ এনেছে। সংবাদমাধ্যম ডেইলি ম্যাভেরিক জানিয়েছে, রোহিঙ্গা প্রসঙ্গে মিয়ানমারের নিন্দা জানালেও জাতিসংঘে ক্রাইমিয়ার বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে আনা আরেকটি নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভোট পাল্টালো দক্ষিণ আফ্রিকা, মিয়ানমারের নিন্দার পক্ষে এখন

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার সূত্রে মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত  রাখাইনে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ তাদের বিভিন্ন সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। পালিয়ে আসা ৭ লাখেরও বেশি রোহিঙ্গার মধ্যে কেবল ৮ হাজার জনের তালিকা হয়েছে প্রত্যাবাসনের জন্য।

মিয়ানমার প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করতে না পারায় ফিরে যেতে রাজি হয়নি প্রত্যাবাসন তালিকায় থাকা রোহিঙ্গারাও। তাদের নাগরিকত্ব দেওয়া নিয়েও মিয়ানমার সরকার দীর্ঘদিন ধরে নানান অজুহাত দেখাচ্ছে। শুধু রোহিঙ্গা নয়, বিভিন্ন সশস্ত্র সংগঠনের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের সূত্র ধরে ঘরছাড়া হতে হয়েছে অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষদেরও।

গত নভেম্বরে রোহিঙ্গা নিপীড়ন প্রশ্নে এ প্রস্তাব যখন জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত হয়েছিল তখন ভোট দানে বিরত ছিল দক্ষিণ আফ্রিকা । এ নিয়ে সমালোচনা তীব্র হলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিসুলু জাতিসংঘের নিযুক্ত তাদের স্থায়ী প্রতিনিধিকে প্রস্তাবটির পক্ষে অবস্থান নেওয়ার আদেশ দেন। এর ফলে ভোটদানে বিরত থাকা দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত নিজেদের ভোট পরিবর্তন করে।

গত শনিবার (২৩) তারিখ মিয়ানমারকে নিন্দার পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা যোগ দিলো সেই ১৩৫ দেশের সঙ্গে যারা প্রস্তাবের পক্ষে। বিরুদ্ধে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে ছিল চীন ও রাশিয়াও, যাদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারপরও কেন দক্ষিণ আফ্রিকা রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের নিন্দা করল তা জানা গেছে পররাষ্ট্র মন্ত্রীর ব্যাখ্যা থেকে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী সিসুলু সোমবার এক বিবৃতিতে বলেছেন: প্রস্তাবনার পক্ষে ভোট দান দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র নীতিতে ‘এক নতুন ভোরের’ সূচনারই প্রমাণ। এর মাধ্যমে মানবাধিকার হরণের বিরুদ্ধে থাকার যে আদর্শ দেশটির প্রতিষ্ঠাকালীন নীতি, সেই নীতিতে ফিরল দেশটি।’

তিনি আরও বলেছেন, এই সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রনীতিগত নতুন মূল্যায়ন প্রক্রিয়ারই ফল। আগে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র নীতি ছিল, কোনও দেশের বিরুদ্ধে মানবাধিকার হরণের অভিযোগ উঠলে সে বিষয়ে ভোটদান থেকে বিরত থাকা। নতুন নীতি হচ্ছে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর বিষয়ে যাচাই করে ভোট দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।

/এএমএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম