ইথিওপিয়ায় ৪টি মসজিদে অগ্নিসংযোগ, মুসলিমদের প্রতিবাদ

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৯, ০২:০৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:০৬

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে চারটি মসজিদ পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে দেশটির কয়েক হাজার মুসলমান প্রতিবাদ করছেন। দুর্বৃত্তদের বিচারের দাবিতে মুসলমানরা বিক্ষোভ করছেন। শুক্রবার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৩৫০ কিলোমিটার উত্তরে মোত্তা শহরে মসজিদগুলোতে অগ্নিসংযোগ করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইথিওপিয়ায় ৪টি মসজিদে অগ্নিসংযোগ, মুসলিমদের প্রতিবাদ

দেশটির প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ কামিল শেমসু বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, দেশটিতে অনেক রাজনৈতিক নেতা রয়েছেন তারা এক ধর্মের বিরুদ্ধে আরেক ধর্মের মানুষকে লেলিয়ে দিতে চায়। অ্যাক্টিভিস্টদের নেতিবাচক ভূমিকা ও অনলাইনে প্রচারিত ভিডিওর সমালোচনা করেন তিনি।
আমহারা অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ১৫জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ কমান্ডার জেমাল মেকোনেন বলেছেন, কয়েকদিন পূর্বে ওর্থোডক্স গির্জায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় মসজিদে হামলা হয়ে থাকতে পারে।
মুসলমানরা স্থানীয় সরকারি কর্মকর্তাদের তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়া এবং এধরনের ঘটনা প্রতিরোধে সামর্থহীনতার সমালোচনা করছেন।
আদ্দিস আবাবাসহ ইথিওপিয়ার বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেছেন মুসলিমরা।মসজিদে অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে ওর্থোডক্স গির্জা ও ইথিওপিয়া ইসলামিক বিষয়ক সর্বোচ্চ পরিষদ।
শান্তিতে নোবেল জয়ী প্রেসিডেন্ট আবির শাসনে জাতিগত সহিংসতা কমে আসলেও সর্বশেষ এই ঘটনা ধর্মকে কেন্দ্র করে হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।
অক্টোবরে ওরোমিয়া অঞ্চলের টানা সহিংসতায় ৮০ জনের বেশি নিহত হয়েছেন। হামলা হয়েছে মসজিদ ও গির্জায়।
তবে বিশ্লেষকরা বলছেন, ধর্ম ঘিরে যেসব সহিংসতা ছড়ায় দেশটিতে সেগুলোর নেপথ্যে জমি নিয়ে বিরোধ, জাতিগত ও অন্যান্য কারণ থাকে।
ইথিওপিয়ার ১১০ মিলিয়ন জনসংখ্যা এক-তৃতীয়াংশ মুসলিম। দেশটির ৪০ শতাংশ মানুষ ওর্থোডক্স খ্রিস্টান। কিন্তু আমহারা অঞ্চলে মুসলমানদের সংখ্যা খুবই কম। এলাকাটি ওর্থোড্রক্স খ্রিস্টান অধ্যুষিত দ্বিতীয় জনবহুল এলাকা। এখানকার ৮০ শতাংশের বেশি খ্রিস্টান।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের