করোনায় গাম্বিয়াতে বাংলাদেশি ইমামের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২০, ২১:৪৪আপডেট : ২৩ মার্চ ২০২০, ২২:৩২

গাম্বিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে। ৭০ বছর বয়সী এই ইমাম বেশ কয়েকটি দেশে ইমামতি করেছেন। গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম আফ্রিকার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। তবে তার নাম প্রকাশ করা হয়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

করোনায় গাম্বিয়াতে বাংলাদেশি ইমামের মৃত্যু

খবরে বলা হয়েছে, বাংলাদেশি ইমাম ছিলেন গাম্বিয়াতে করোনায় আক্রান্ত হওয়া দ্বিতীয় ব্যক্তি। ১৩ মার্চ প্রতিবেশী দেশ সেনেগাল থেকে তিনি গাম্বিয়ায় এসেছিলেন।

গাম্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি প্রদান করা হয়েছে রবিবার। তবে এএফপি বিষয়টি জানতে পেরেছে সোমবার। বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী বানজুলের উপকণ্ঠে বুনডুং মসজিদে থাকার অনুমতি দেওয়া হয়েছিল বাংলাদেশি ইমামকে। তিনি আরও ছয়টি দেশে ভ্রমণ করেছেন এবং ওই দেশগুলোতেও তিনি ইমামতি করেছেন।

এতে আরও বলা হয়েছে, ডায়াবেটিসে আক্রান্ত ওই বাংলাদেশি বানজুল স্বাস্থ্যকেন্দ্রে যান এবং শুক্রবার একটি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

গাম্বিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি ইমামের সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুসন্ধান করছে এবং প্রতিবেশী দেশগুলোকে বিষয়টি অবহিত করেছে।

এর আগে শনিবার গাম্বিয়া দেশটির সীমান্ত বন্ধ করে দিয়েছে। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের