কেনিয়ায় ব্রিটিশ সেনাবাহিনীর মহড়ার সময়ে অগ্নিকাণ্ড

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২১, ১৬:১৭আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৬:১৭
image

কেনিয়ার একটি বণ্যপ্রাণী অভয়াশ্রমে ব্রিটিশ সেনাবাহিনীর মহড়ার সময়ে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার রাতে ব্রিটিশ সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। কেনিয়ার ওয়াইল্ডলাইফ সার্ভিসের তরফ থেকেও আগুন নিয়ন্ত্রণে সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কেনিয়ার উত্তরাঞ্চলে লাইকিপিয়া এলাকায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী। সেখানে ব্রিটিশ সেনাবাহিনীর ঘাঁটি নানিউকি শহরে।

কেনিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত মাউন্ট কেনিয়া থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত একটি বেসরকারি অবকাশ যাপন কেন্দ্রের এক কর্মী জানিয়েছেন ওই অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ছে। ওই অবকাশ কেন্দ্রের ব্যবস্থাপক অবশ্য এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

ব্রিটিশ সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সব কর্মীর খোঁজ পাওয়া গেছে আর আমাদের অগ্রাধিকার হলো স্থানীয় জনগোষ্ঠী আক্রান্ত হলে তাদের অবিলম্বে সহায়তা দেওয়া। আগুন নিয়ন্ত্রণে আমরা সব সম্পদ মোতায়েন করেছি এবং পরিস্থিতি মোকাবিলায় কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি।’

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম