বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান লাভ

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২১, ১১:০০আপডেট : ১৭ জুন ২০২১, ১১:০০

হীরা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এর দামও সাধারণ মানুষের নাগালের বাইরে বটে। এবার বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা আবিষ্কারের ঘোষণা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আফ্রিকার দেশ বোতসোয়ানা। দেশটির মাইনিং কোম্পানি ডেবসওয়ানা এক হাজার ৯৮ ক্যারেটের এই হীরা আবিষ্কারের কথা জানিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ১ জুন এই হীরার সন্ধান পায়। এরপর এই মূল্যবান পাথরটি সংরক্ষণ করে সংশ্লিষ্টরা। সুযোগ বুঝে রাজধানী গাবোরোন-এ প্রেসিডেন্ট মোকউইতসি মাসিসির কাছে উপস্থাপন করা হয়।

এ বিষয়ে ডেবসওয়ানা'র ব্যবস্থাপনা পরিচালক মোকগুইয়েসি মাসিসি জানান, সত্যি এটি বিরল এবং অসাধারণ পাথর.. এই হীরা জাতির জন্য ভালো কিছু আনবে। সরকার এবং গ্লোবাল ডায়মন্ড জায়ান্ট ডি বিয়ার্স-এর যৌথ উদ্যোগে এই হীরা আবিষ্কার করা সম্ভব হয়েছে।

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার একশ ছয় ক্যারেটের কুলিনান হীরা আবিষ্কার হয়। যা এখন পর্যন্ত সবচেয়ে বড় হীরা হিসেবেই পরিচিত। দ্বিতীয়টি ২০১৫ সালে বোতসোয়ানার উত্তর-পূর্বাঞ্চলের কারওয়েতে থেকে আবিষ্কার করা গেছে। লেসেডি লা রোনা নামের ওই ডায়মন্ড ছিল এক হাজার একশ' নয় ক্যারেটের। আফ্রিকায় ডায়মন্ড আবিষ্কারের মধ্যে অন্যতম বোতসোয়ানা।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
সুই বা রক্ত পরীক্ষা ছাড়াই রোগ শনাক্তে নতুন সম্ভাবনা ‘লিভিং সেন্সর ডিসপ্লে’
৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে মামলা
দ্বিতীয়বারের মতো আকাশে উড়লো জুলহাসের প্লেন
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের