ছাড়া পেয়েছে সুয়েজ খাল আটকে দেওয়া সেই জাহাজ

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২১, ১৮:৪৪আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৮:৪৪
image

মিসরের সঙ্গে ক্ষতিপূরণ চুক্তি স্বাক্ষরের পর সুয়েজ খাল থেকে ছাড়া পেয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে পণ্যবাহী জাহাজ এভার গিভেন। এর আগে প্রায় তিন মাস খালের নিকটবর্তী ইসমাইলিয়া শহরে এটিকে আটকে রাখা হয়। জাহাজটির মালিক পক্ষের সঙ্গে চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি মিসরীয় কর্তৃপক্ষ। তবে এটি ছাড়ার আগে ৫৫ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত মার্চে ‘এমভি এভার গিভেন’ নামে ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত, দুই লাখ টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি ভূমধ্যসাগরের দিকে যাওয়ার সময় আড়াআড়িভাবে আটকে পড়ে। এতে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক নৌপথ সুয়েজ খালে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। জাহাজটির মালিকপক্ষ জানিয়েছে, জোরালো বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি আটকে পড়ে। এতে ওই এলাকায় জাহাজ জট তৈরি হয়। পরে জাহাজটি সরিয়ে নিয়ে নৌপথ চলাচল উপযোগী করা হলেও ক্ষতিপূরণের দাবিতে আটকে রাখে মিসরীয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সাড়ে এগারোটার দিকে এভার গিভেন জাহাজটি উত্তর দিতে ভূমধ্যসাগরের দিকে রওনা দেয়। জাহাজটিতে এখনও প্রায় ১৮ হাজার তিনশ’ কন্টেইনার রয়েছে। মিশরের পোর্ট সায়িদে জাহাজটির নিরাপত্তা খতিয়ে দেখা হবে। পরে এটি নেদারল্যান্ডসের রটেরডাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। সেখান থেকে যুক্তরাজ্যেূ পৌঁছে কন্টেইনারগুলো খালাস করার কথা রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম