চলে গেলেন আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুতেফলিকা

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:১১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৪

শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকা। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়। ৮৪ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট কোথায় ও কীভাবে মারা গেছেন বিষয়টি স্পষ্ট করেনি সংশ্লিষ্টরা।

২০১৩ সালে স্ট্রোক করার পর জনসমক্ষে খুবই কম দেখা গেছে তাকে। টানা দুই দশক দেশ শাসনের পর ২০১৯ সালে প্রবল বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। শেষ দিকে তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তোলেন দেশটির জনগণ।

পররাষ্ট্রমন্ত্রী পদে তিনি ১৬ বছর দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন আলজেরিয়ার সাবেক এই প্রেসিডেন্ট। সাধারণ পরিষদের সভাপতি থাকাকালে ১৯৭৪ সালে তিনি ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে জাতিসংঘে বক্তৃতা করার আমন্ত্রণ জানান, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধেও শক্ত অবস্থানে ছিলেন তিনি।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম