সুদানে কার্যক্রম স্থগিত করলো বিশ্ব ব্যাংক

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ২২:২৯আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:২৯

সুদানে সামরিক অভ্যুত্থানের ঘটনায় বুধবার দেশটিতে কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। অর্থাৎ দেশটির বিভিন্ন কর্মকাণ্ডে আপাতত বিশ্ব ব্যাংকের অর্থ সহায়তা পাচ্ছে না দেশটির জান্তা সরকার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আফ্রিকা অঞ্চলের দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নও এদিন সুদানের সদস্যপদ স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছে, সুদানে নির্বাচনকেন্দ্রিক একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ পুনঃপ্রতিষ্ঠার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলের পরপরই সংকট উত্তরণে সুদানের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের অবিলম্বে সংলাপে বসার তাগিদ দিয়েছিল আফ্রিকান ইউনিয়ন। এর দুই দিনের মাথায় বুধবার দেশটির সদস্যপদ বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।

সুদানকে আগের অবস্থানে ফেরাতে আঞ্চলিক সহযোগী দেশগুলোকে এক হয়ে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। অভ্যুত্থানের পরপরই সুদানে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবিলম্বে বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে সুদানের অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের দাবি, গৃহযুদ্ধ এড়াতেই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।

২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা ভাগাভাগির দুর্বল একটি চুক্তিতে উপনীত হয় সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলো। ওই চুক্তির আলোকেই গত দুই বছর ধরে দেশটি পরিচালিত হয়ে আসছিল। গত সেপ্টেম্বরে ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরের অনুগত সেনারা। ওই ঘট্নায় সরকারের সামরিক ও বেসামরিক অংশগুলো বিভক্ত হয়ে পড়ে। উভয়  পক্ষের মধ্যে আস্থার সংকট দেখা দেয়। এর মধ্যেই ২৫ অক্টোবর সোমবার ভোরে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম