হীরা পাচারের অভিযোগ খোদ শান্তিরক্ষীদের বিরুদ্ধে

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ১২:০১আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০৩:০৬

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) শান্তি প্রতিষ্ঠার নামে হীরা পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে পর্তুগালের শান্তিরক্ষীরা। খোদ পর্তুগিজ সেনাপ্রধানও বিষয়টি স্বীকার করেছেন।

শান্তি প্রতিষ্ঠার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ১৮০ জনের মতো জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। এর মধ্যে বেশ কিছু পর্তুগিজ সেনা আছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, দেশটিতে হীরা পাচারে যুক্ত শান্তিবাহিনীর সদস্যরা। অভিযোগের প্রেক্ষিতে সোমবার গোটা দেশে প্রায় ১০০টি জায়গায় তল্লাশি চালায় পর্তুগালের সেনারা। সেনা অফিসারদের বাড়ি ছাড়াও বাঙ্কারসহ একাধিক কাঠামোয় তল্লাশি চালানো হয়। অভিযানে সব মিলিয়ে ১২ পর্তুগিজ শান্তিরক্ষীকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার পর পর্তুগালের সেনাপ্রধান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সিএআর-এ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বেশ কিছু পর্তুগালের সেনা আছে। খবর পেয়েছিলাম তাদের কেউ কেউ হীরা পাচার চক্রের সঙ্গে যুক্ত। এছাড়াও মাদক পাচারেও তারা মদত দিচ্ছে বলে অভিযোগ ছিল। আমরা তল্লাশি অভিযান চালিয়েছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই সেনারা সামরিক কার্গো বিমানে করে পর্তুগালে মাদক ও হীরা পাচার করতো। ২০১৯ সালের ডিসেম্বর থেকে তারা এই কাজ করছে।

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জাতিগত দাঙ্গা রুখতে ২০১৪ সালে জাতিসংঘ অঞ্চলটিতে শান্তিরক্ষী বাহিনী পাঠায়। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম