বাসে আগুন দিয়ে নাইজেরিয়ায় ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১১:০৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৩

নাইজেরিয়ায় বন্দুকধারীরা একটি বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করেছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সোকোতো প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত এসব বন্দুকধারীরা বিগত বছরগুলোতেও সহিংস হামলা চালিয়েছে। মহাসড়কে চলাচল করা গ্রামবাসী এবং যাত্রীদের ওপর সহিংস আক্রমণ ছাড়াও শত শত স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবির সঙ্গে যুক্ত তারা।

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলী বোরনো প্রদেশের পুলিশের মুখপাত্র সানুসি আবুবাকার জানান, বাসটিতে আগুন দেওয়ার সময় ২৪ যাত্রী ছিলেন। আর সাত যাত্রী আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় সহায়তা করা স্থানীয় দুই বাসিন্দা জানিয়েছেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিলো। এর দেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে তাদের চেনার উপায় নেই। তারা নারী ও শিশুসহ অন্তত ৩০ জনের দেহাবশেষ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন।

বাসিন্দারা জানিয়েছেন, সাবোন বিরনি এলাকা এবং বোরনো প্রদেশের গিদান বাওয়া এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি সড়কে গ্রামবাসীদের ওপর হামলা চালানো হয়।

ডাকাতেরা মোটরসাইকেলে ঘুরে বেড়ায় আর জঙ্গলে পালিয়ে থাকার জন্য পরিচিত। প্রায়ই চাঁদা আদায়ে অপহরণ করে থাকে তারা।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম