আফ্রিকার দেশগুলোকে ২০ লাখ ডোজ টিকা দেবে দ. আফ্রিকা

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬:৪৯

আফ্রিকার অন্য দেশগুলোকে জনসন অ্যান্ড জনসন এর তৈরি ২০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদানের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। মহাদেশটিতে টিকাদানের হার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব ডোজের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ ডলার।

দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের গেকেবেরহা প্রদেশের আসপেন ফার্মাকেয়ার ম্যানুফাকচারিং ফ্যাসিলিটিতে উৎপাদিত হবে এসব টিকা। আগামী বছর আফ্রিকার বিভিন্ন দেশে এসব টিকা বিতরণ করা হবে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে বলেন, ‘এই অনুদান মহাদেশে বসবাসকারী ভাই ও বোনদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সৌহার্দ্য বাড়াবে। তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা জনস্বাস্থ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির বিরুদ্ধে নজিরবিহীন হুমকির মোকাবিলা করছি।’

রামাফোসা বলেন, ‘কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকানো এবং আমাদের অর্থনীতি ও উপমহাদেশের জনগোষ্ঠীকে রক্ষার একমাত্র উপায় হলো আফ্রিকার জনগোষ্ঠীর বড় অংশকে নিরাপদ ও কার্যকর টিকা সফলভাবে প্রদান করা।’

গত ১২ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন ৬৯ বছর বয়সী প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তখন থেকেই কেপটাউনে নিজের বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার সামরিক স্বাস্থ্য ব্যবস্থা তার চিকিৎসা করছে।

শুক্রবার আলাদা এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সিরিল রামাফোসা করোনা থেকে সেরে ওঠায় ভালো অগ্রগতি অর্জন করছেন আর মৃদু লক্ষণের জন্য তার চিকিৎসা অব্যাহত আছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি