জাতিসংঘের বিশেষজ্ঞ হত্যা: কঙ্গোয় ৫১ জনের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২২, ১৩:৪৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২৩:১০

জাতিসংঘের দুই বিশেষজ্ঞকে হত্যার দায়ে অভিযুক্ত ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কঙ্গোর আদালত। ২০১৭ সালে সুইডিশ জায়েদা কাতালান এবং মার্কিন নাগরিক মাইকেল শার্পকে হত্যায় এই রায় দেন কঙ্গোর সামরিক আদালত।

সুইডেনের নাগরিক জাইদা কাতালান ও আমেরিকান মাইকেল শার্প ২০১৭ সালের মার্চে কাসাই অঞ্চলে  পরিদর্শনে যান। সরকারি বাহিনী ও একটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনা তদন্ত করতে গিয়েছিলেন তারা। এ সময় অস্ত্রধারীরা রাস্তার পাশে তাদের গাড়ি থামিয়ে দেয়। নিখোঁজের ১৬ দিন পর ২৮ মার্চ একটি গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়।

মানবাধিকারকর্মী এবং কূটনীতিককে হত্যার ঘটনায় সেই সময় বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তাদের হত্যার পেছনে জড়িত থাকায় অনেকের বিচারকাজ চলে আসছিল গত চার বছরের বেশি সময় ধরে।

হত্যাকাণ্ডের পেছনে কঙ্গোর সশস্ত্র সন্ত্রাসী দল কামুইনা নাসাপু জড়িত রয়েছে বলে অভিযোগ কঙ্গো সরকারের। ২০১৭ সাল থেকে কঙ্গোয় সহিংসতায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম