বিশাল এলাকার বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ বুরকিনা ফাসোর

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২২, ২০:৪৬আপডেট : ২১ জুন ২০২২, ২০:৪৬

উত্তরাঞ্চলীয় এবং দক্ষিণাঞ্চলীয় দুইটি ‘সামরিক স্বার্থ সংশ্লিষ্ট অঞ্চলের’ বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বুরকিনা ফাসোর সামরিক বাহিনী। এক বিবৃতিতে জানানো হয়েছে এই অঞ্চলগুলোতে ইসলামিক বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

সোমবার রাতে এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে সরে যেতে মানুষ কতো সময় পাবে কিংবা তারা কোথায় যাবে সেসব বিষয়ে ওই ঘোষণায় বিস্তারিত কিছু বলা হয়নি।

ন্যাশনাল অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইভস দিদিয়েন বামৌনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘শিগগিরই পরিচালিত হতে যাওয়া সামরিক অভিযানের প্রভাবের সংস্পর্শে আসার ঝুঁকিতে পড়তে পারে মানুষের এমন সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে’। এতে আরও বলা হয়, ‘আবাসিক জনগোষ্ঠীকে আরও নিরাপদ এলাকায় পৌঁছানোর জন্য সময় দেওয়া হবে’।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো বেশ কয়েকটি ইসলামিক বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। এদের কয়েকটির সঙ্গে আল কায়েদা এবং ইসলামিক স্টেট এর সংশ্লিষ্টতা রয়েছে। ২০১৫ সাল থেকে চলছে এগুলোর তৎপরতা। এই লড়াইয়ের কারণে বুরকিনা ফাসোর অভ্যন্তরণে বাস্তুচ্যুত হয়েছে ১৮ লাখের বেশি মানুষ।

গত ১১ জুন দেশটির উত্তরাঞ্চলে এক হামলায় এক শতাধিক মানুষ নিহত এবং হাজার হাজার বাস্তুচ্যুত হওয়ার পর অভিযান চালানোর ঘোষণা দিয়েছে বুরকিনা ফাসো। গত জানুয়ারিতে দেশটির সেনা কর্মকর্তাদের একটি গ্রুপ গণতান্ত্রিক সরকার উৎখাত করে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানোর প্রতিশ্রুতি দেয়। তারপরও হামলার ঘটনা বেড়েছে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের