লাখো পাখির বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৩, ২১:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ২১:১৫

ফসলের ক্ষেতে হামলে পড়া ৬০ লাখ লাল ঠোঁটের কোয়েলিয়া পাখিকে হত্যা করতে একটি অভিযান শুরু করেছে কেনিয়ার সরকার। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এতে করে পাখি ও অপর প্রজাতি অনাকাঙ্ক্ষিত পরিণতির শিকার হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

হর্ন অব আফ্রিকা অঞ্চলে টানা খরার কারণে ঘাসের পরিমাণ কমে গেছে। কোয়েলিয়া পাখির খাদ্যের প্রধান উৎস এই ঘাসের চারা।  ফলে পাখিগুলো শস্যক্ষেতে হামলা চালাচ্ছে। এতে হুমকিতে পড়েছে ২ হাজার একর জমির ধান। ইতোমধ্যে পাখিগুলো ৩০০ একর জমির ধান নষ্ট করেছে।

জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য অনুসারে, একটি কোয়েলা পাখি প্রতিদিন ১০ গ্রাম শস্য খেতে পারে। পাখির কারণে কেনিয়ার পশ্চিমাঞ্চলের কৃষকরা ৬০ টন শস্য হারাতে যাচ্ছে। সংস্থাটি বলেছিল, ২০২১ সালে এই প্রজাতির পাখির কারণে বছরে নষ্ট হওয়া শস্যের সম্ভাব্য আর্থিক মূল্য ৫০ মিলিয়ন ডলার।

পাখির হাত থেকে ফসল রক্ষায় ফেন্থিওন নামের একটি কীটনাশক ব্যবহার করা হচ্ছে। গবেষকরা এই কীটনাশককে মানুষ ও অন্যান্য জীবের জন্য বিষাক্ত হিসেবে উল্লেখ করেছেন। এটি ব্যবহারের ফলে কীটনাশকের লক্ষ্য বহির্ভুত জীব আহত বা মরতে পারে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম