সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বিস্ফোরণে শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৪, ১৪:০৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৪:১৪

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সোমবার (১৫ জানুয়ারি) বিস্ফোরণে জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। জাতিসংঘের একটি বাহিনীর বরাত দিয়ে এই খবর জানিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

নিহত ওই জাতিসংঘের শান্তিরক্ষী ক্যামেরুনের নাগরিক। সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশনের অধীনে কর্মরত ছিলেন তিনি। লিম-পেন্ডে প্রিফেকচারের পাউয়া শহরের ৪৫ কিলোমিটার (২৮ মাইল) উত্তর-পশ্চিমে টহল দিচ্ছিলেন তিনি। ওইদিন সকাল সাড়ে ১১ টায় বিস্ফোরণের ঘটনা ঘটলে তার মৃত্যু হয়।

একটি বিবৃতিতে বলা হয়েছে, ক্যামেরুনিয়ান ওই শান্তিরক্ষী  ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের একটি দলের সঙ্গে টহল দিচ্ছিলেন। এসময় বিস্ফোরণের তার মৃত্যু হয়ে এবং আহত হন আরও পাঁচজন শান্তিরক্ষী। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

জাতিসংঘ মিশন সেন্ট্রাল আফ্রিকান কর্তৃপক্ষকে এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে শান্তিরক্ষীর জীবনের উপর যে কোনও প্রচেষ্টা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এবং জাতীয় ও আন্তর্জাতিক বিচারের অধীনে শাস্তিযোগ্য।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম