সুদানে ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে সক্রিয় ইউক্রেনীয় স্পেশাল ফোর্স

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০

সুদানে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে সক্রিয় রয়েছে ইউক্রেনীয় স্পেশাল ফোর্স। সোমবার প্রকাশিত এক ভিডিওতে এমন দাবি করা হয়েছে। সুদানে দেশটির সেনাবাহিনীকে সমর্থন ও সহযোগিতা করছে ইউক্রেনীয় বাহিনীটি। সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে থাকা বিদ্রোহী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে সহযোগিতা করছে ওয়াগনার যোদ্ধারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি গোপন অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থার একটি ইউনিট পাঠিয়েছে। এতে দেখা গেছে, এক রুশ বন্দিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে দুই আফ্রিকান পুরুষও রয়েছেন।

এতে রুশ যোদ্ধাকে বলতে দেখা গেছে, তিনি পিএমসি ওয়াগনারের সদস্য এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে সুদান এসেছেন। সরকারকে উৎখাতে রুশ যোদ্ধাদের সঙ্গে তিনি লড়াই করছেন। তাদের প্রায় ১০০ যোদ্ধা রয়েছে।

ভিডিওতে দেখানো স্থান ও বিষয়বস্তু স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যমটি। তবে ইউক্রেনীয় স্পেশাল ফোর্স সুদানে সক্রিয় থাকার বিষয়ে কয়েক মাস ধরে জল্পনার পর ভিডিওটি প্রকাশ হলো। রাশিয়ার বাইরেও রুশ স্বার্থে আঘাতে ইউক্রেনীয় সেনাবাহিনী সক্রিয় রয়েছে, এটি তারই ইঙ্গিত।

এর আগে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছিল, ইউক্রেনীয় ঘরানার কামিকাজি ড্রোন দিয়ে আরএসএফ-এর ওপর হামলা হচ্ছে। তখন ধারণা করা হয়েছিল, কিয়েভের স্পেশাল ফোর্স রুশদের বিরুদ্ধে সুদানে সক্রিয় রয়েছে।

সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের একটি বিমানবন্দরে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে মিলিত হয়েছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত বছর থেকে আরএসএফ-এর সঙ্গে লড়াই চলছে সুদানের সেনাবাহিনীর। একাধিক খবরে দাবি করা হয়েছে, আরএসএফকে সমর্থন দিচ্ছে ওয়াগনার গোষ্ঠী।

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী