আফ্রিকান শান্তিরক্ষীদের প্রত্যাহার বিলম্বিত করতে চায় সোমালিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৪, ১৬:৫২আপডেট : ২০ জুন ২০২৪, ২২:৩৮

আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের প্রত্যাহার বিলম্বিত করতে চাইছে সোমালিয়া সরকার। দেশটিতে নিরাপত্তাহীনতার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে আল শাবাব জঙ্গিরা ক্ষমতা দখল করতে পারে বলেও আতঙ্কিত প্রতিবেশী দেশগুলো। সরকারি নথি পর্যালোচনা করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত মাসে আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠায় সোমালিয়া সরকার। চিঠিতে জুনের শেষের দিকে যেসব সেনাদের প্রত্যাহার করার কথা ছিল তাদের সেপ্টেম্বর পর্যন্ত মোতায়েন রাখতে বলা হয়েছিল।

সোমালিয়ায় অবস্থানরত শান্তিরক্ষা বাহিনী আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন ইন সোমালিয়ার (এটিএমআইএস) ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সেনাদের প্রত্যাহার করতে প্রতিশ্রুতিবদ্ধ। জুনের শেষে প্রায় ২ হাজার সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এদের পরিবর্তে একটি ছোট নতুন বাহিনী আসবে বলে আশা করা হচ্ছে৷

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জারি করা যৌথ মূল্যায়নে সতর্ক করে বলা হয়েছে, এটিএমআইএস কর্মীদের প্রত্যাহার করে নিলে তা দেশটিকে নিরাপত্তা শূন্যতায় ফেলতে পারে।

চারটি কূটনৈতিক সূত্র এবং উগান্ডার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন ফোর্সের শীর্ষ তহবিল দাতা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র, দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং স্থায়িত্বের বিষয়ে উদ্বেগের কারণে দেশটিতে শান্তিরক্ষা কার্যক্রম কমানোর চেষ্টা করেছে।

গত বছর প্রায় ১৮ হাজার ৫০০ সেনার মধ্যে ৫ হাজার জনকেই সোমালিয়া থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। সেই সময় সরকার আস্থা প্রকাশ করে বলেছিল, তাদের দেশে ১০ হাজারের বেশি সেনার প্রয়োজন নেই।

এদিকে সোমালিয়ার নিরাপত্তা নিয়ে প্রতিবেশী উগান্ডা ও কেনিয়া উদ্বেগ প্রকাশ করেছে। সোমালিয়ায় শান্তিরক্ষা মিশনে এই দেশ দুটির সেনাসংখ্যা সবচেয়ে বেশি।

/এস/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু