প্রেমিকের দেওয়া আগুনে উগান্ডার অলিম্পিক অ্যাথলেট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:১০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৪

উগান্ডার অলিম্পিক ম্যারাথন রানার রেবেকা চেপ্তেগেই বৃহস্পতিবার মারা গেছেন। চার দিন আগে তার প্রেমিক তাকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়। ৩৩ বছর বয়সী এই অ্যাথলেট প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন। কেনিয়া ও উগান্ডার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিবারের এই হামলায় তার শরীরের ৭৫ শতাংশেরও বেশি অংশ পুড়ে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চেপ্তেগেই গত দুই বছরে কেনিয়ায় নিহত তৃতীয় উল্লেখযোগ্য নারী ক্রীড়াবিদ। উগান্ডা অলিম্পিক কমিটির সভাপতি ডোনাল্ড রুকারে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, আমরা আমাদের অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপ্তেগেইয়ের মৃত্যুর খবর পেয়ে অত্যন্ত দুঃখিত। এটি একটি নৃশংস হামলা ছিল, আমরা তীব্র নিন্দা জানাই।

চেপ্তেগেই প্যারিস অলিম্পিকে ৪৪তম স্থান অর্জন করেছিলেন। হামলার পর কেনিয়ার এলডোরেট শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসক ওয়েন মেনাচ জানিয়েছেন, চেপ্তেগেই আজ সকালে ৫ টা ৩০ মিনিটে মারা গেছেন। তার অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল।

পুরো ঘটনার বিস্তারিত প্রতিবেদন পরে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

কেনিয়ার পত্রিকা দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছে, চেপ্তেগেইয়ের প্রেমিকও হামলায় আহত হন এবং ৩০ শতাংশ পোড়া অবস্থায় একই হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। কেনিয়ার ক্রীড়া মন্ত্রী কিপচুম্বা মুরকোমেন চেপ্তেগেইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এটিকে পুরো অঞ্চলের জন্য এক বিশাল ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের সমাজে নারী নির্যাতনের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে উচ্চ পর্যায়ের ক্রীড়াক্ষেত্রে এটি উদ্বেগজনকভাবে বাড়ছে।

উগান্ডার অ্যাথলেটিক্স ফেডারেশন চেপ্তেগেইয়ের জন্য ন্যায়বিচার দাবি করেছে। তার বাবা জোসেফ চেপ্তেগেই সংবাদমাধ্যমকে বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করছি আমার মেয়ের সন্তানদের ও তার সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চেপ্তেগেই ও তার প্রেমিকের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হামলা ঘটে।

কেনিয়ার প্রায় ৩৪ শতাংশ নারী শারীরিক নির্যাতনের শিকার হন বলে ২০২২ সালের সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিবাহিত নারীদের ক্ষেত্রে এই সংখ্যা আরও বেশি, ৪১ শতাংশ নারী নির্যাতনের শিকার হয়েছেন।

২০২১ সালের অক্টোবরে কেনিয়ার আরেক অ্যাথলেট অ্যাগনেস তিরোপ হত্যাকাণ্ডের শিকার হন। তার স্বামী ইব্রাহিম রোতিচকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। তিরোপের হত্যাকাণ্ড ক্রীড়াজগতে শোকের ছায়া ফেলেছিল এবং এর পরিপ্রেক্ষিতে ‘তিরোপের অ্যাঞ্জেলস’ নামক সংগঠন গঠন করা হয়, যা নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করছে।

এই সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা জোয়ান চেলিমো বলেন, নারী অ্যাথলেটরা প্রায়ই আর্থিকভাবে শোষণের শিকার হন এবং অনেক পুরুষ তাদের অর্থের প্রলোভনে ফেলে সহিংসতার দিকে ঠেলে দেয়।

 

/এএ/
সম্পর্কিত
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
সর্বশেষ খবর
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার