ঘূর্ণিঝড় হ্যারি-র তাণ্ডবে মধ্য ভূমধ্যসাগরে নিখোঁজ হতে পারেন এক হাজার অভিবাসী: এনজিও

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯

জানুয়ারির মাঝামাঝি সময়ে ঘূর্ণিঝড় হ্যারির কারণে মধ্য ভূমধ্যসাগরে ভয়াবহ পরিস্থিতিতে সর্বোচ্চ ১,০০০ জন অভিবাসী নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে ইতালিভিত্তিক এনজিও মেডিটারেনিয়া সেভিং হিউম্যানস। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

এনজিওটি জানিয়েছে, লিবিয়া ও তিউনিসিয়ার শরণার্থী নেটওয়ার্ক থেকে পাওয়া সাক্ষ্য অনুযায়ী, তিউনিসিয়ার স্ফাক্স শহরের উপকূল থেকে একাধিক নৌকা সমুদ্রে ছেড়ে যায়। এসব নৌকায় নারী ও শিশুসহ প্রায় ৩৮০ জন যাত্রী ছিল। তবে ২৪ জানুয়ারি পর্যন্ত কোনোটিই উদ্ধার হয়নি এবং কোনও নিশ্চিত উদ্ধার অভিযানও রিপোর্ট করা হয়নি।

সোমবার মেডিটারেনিয়া সেভিং হিউম্যানসের প্রেসিডেন্ট লরা মারমোরালে এক বিবৃতিতে বলেছেন, মধ্য ভূমধ্যসাগরীয় পথে সম্প্রতি বছরের সবচেয়ে বড় ট্র্যাজেডির চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। অথচ এ ঘটনায় ইতালি ও মাল্টার সরকার নীরব রয়েছে এবং কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

তিউনিসিয়ার অভিবাসী সম্প্রদায়ের তথ্য অনুযায়ী, ১৫ জানুয়ারির পর স্ফাক্সের আশপাশের অনানুষ্ঠানিক শিবিরগুলোতে নিরাপত্তা বাহিনীর চাপ বাড়ে এবং কিছু এলাকায় সৈকত নিয়ন্ত্রণ শিথিল হয়। এর ফলে বহু নৌকা সমুদ্রে ছেড়ে যায়, তবে অধিকাংশই আর ফিরে আসেনি।

স্থানীয় সূত্র জানিয়েছে, এক মানবপাচারকারী একাই ৫০-৫৫ জন করে যাত্রী নিয়ে পাঁচটি নৌকা পাঠিয়েছিল। আরও কিছু নৌকা স্ফাক্সের দক্ষিণ উপকূল থেকে ছেড়ে যায়। তবে ২২ জানুয়ারি কেবল একটি নৌকা ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছাতে সক্ষম হয়। সেই নৌকায় একজন নিহত ছিলেন এবং এক বছরের যমজ শিশু সমুদ্রে নিখোঁজ হয়ে গেছে বলে জানা যায়।

এনজিওটি আরও জানিয়েছে, সম্প্রতি মাল্টা কর্তৃপক্ষ সমুদ্রে ভাসমান ডজনখানেক মরদেহ উদ্ধার করেছে। তবে এরপর ইউরোপীয় সামুদ্রিক কর্তৃপক্ষ কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

/এসএসএস/
সম্পর্কিত
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ