ইথিওপিয়ায় ভূমিধস ও বন্যায় নিহত অন্তত ৬৪, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১৯:১৬ আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৯:১৬

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলীয় গামো জোনে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ ইথিওপিয়া রিজিওনাল স্টেট পুলিশ কমিশন ফেসবুকের এক বিবৃতিতে জানায়, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। এখন পর্যন্ত ৬৪টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাচো বাবা জেলার যোগাযোগ প্রধান আবেবে আগেনা জানান, নিহতদের অধিকাংশকেই কাদার নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতটি পরিবার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গামো জোনের দুর্যোগ মোকাবিলা পরিচালক মেসফিন মানুকা জানান, উদ্ধার অভিযান চলাকালীন একজনকে কাদার নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ ইথিওপিয়া রিজিওনাল স্টেটের প্রেসিডেন্ট তিলাহুন কেবেদে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে বৃষ্টির মৌসুম চলায় তিনি পাহাড়ি ঢাল ও প্লাবনভূমিতে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বৃষ্টি অব্যাহত থাকায় এ ধরনের দুর্যোগ আবারও ঘটার আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।

গত কয়েক দিন ধরে ইথিওপিয়াসহ পুরো পূর্ব আফ্রিকায় ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। প্রতিবেশী দেশ কেনিয়ার রাজধানী নাইরোবিসহ বিভিন্ন এলাকায় গত শুক্রবারের প্রবল বৃষ্টিতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

ইথিওপিয়ায় বর্ষাকালে ভূমিধস ও বন্যা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে দক্ষিণাঞ্চলেই এক ভয়াবহ ভূমিধসে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরেই সতর্ক করে আসছেন যে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পূর্ব আফ্রিকায় অতিবৃষ্টি ও তীব্র খরাসহ চরম আবহাওয়ার প্রকোপ দিন দিন বাড়ছে।

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত