নাইজেরিয়ায় দস্যুদের চাঁদা দিতে অস্বীকৃতি, সংঘর্ষে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১৩:২৩আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৩:২৩

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে ‘দস্যু’ বাহিনীর সঙ্গে গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। দস্যুদের দাবি করা চাঁদা দিতে গ্রামবাসী অস্বীকৃতি জানালে এই সহিংসতার সূত্রপাত হয়। রবিবার (১২ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার প্রায় ৮০টি মোটরসাইকেলে করে কয়েক ডজন দস্যু বুক্কুয়ুম জেলার বুনকাসাউ গ্রামে হামলা চালায়। গ্রামবাসী তাদের মোকাবিলা করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

বুক্কুয়ুমের স্থানীয় নেতা লাওয়ালি উমর জানান, দস্যুরা পর্যায়ক্রমে গ্রামবাসীদের ওপর কর চাপিয়ে দিতো। গ্রামবাসী এতে অতিষ্ঠ হয়ে আর চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই টাকা দিয়ে নিজেদের রক্ষার জন্য অস্ত্র কেনে। সংঘর্ষের বিষয়ে প্রতিবেশী গ্রামের বাসিন্দা বাবুগা আহমদ বলেন, গ্রামবাসীদের সঙ্গে দস্যুরা বন্দুকযুদ্ধে লিপ্ত হয় এবং গ্রামবাসীদের গুলি শেষ হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করে। এরপর তারা পূর্ণ শক্তিতে হামলা চালায়।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবকর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তারা বিষয়টি তদন্ত করছেন।

/এএস/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?