সুদান যুদ্ধে প্রতি মিনিটে জন্ম নিচ্ছে তিনটি শিশু: সেভ দ্য চিলড্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৬:০৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৬:২৪

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার গৃহযুদ্ধ তৃতীয় বছরে গড়িয়েছে। এই চরম সংঘাতময় পরিস্থিতিতে দেশটিতে প্রতি মিনিটে অন্তত তিনটি শিশু এমন পরিবেশে জন্ম নিচ্ছে যা ‘কোনও শিশুরই মোকাবিলা করা উচিত নয়’ বলে সতর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সংস্থাটি জানায়, ২০২৩ সালের এপ্রিল থেকে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত সুদানে প্রায় ৫৬ লাখ শিশুর জন্ম হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার শিশু জন্ম নিচ্ছে। এমন এক দেশে এসব শিশু ভূমিষ্ঠ হচ্ছে যেখানে লাখ লাখ মানুষ দিনে মাত্র একবেলা খেয়ে বেঁচে আছে।

সুদানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আবদিলাদিফ বলেন, এই শিশুরা উপচে পড়া ভিড়ের আশ্রয়শিবিরে, সরঞ্জামহীন বা ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রে অথবা তাদের পরিবার যখন প্রাণ বাঁচাতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটছে, এমন অবস্থায় জন্ম নিচ্ছে। সংঘাতের মধ্যেও শিশুদের যত্ন ও সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে বলে জানান তিনি। 

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ এপ্রিল সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে দ্বন্দ্ব পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়, যা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত কয়েক দশ হাজার মানুষ নিহত হয়েছে, প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সৃষ্টি হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট।

/এএস/
সম্পর্কিত
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ