নাইজেরিয়ায় গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১০:৩০আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যে একটি সম্প্রদায়ের ওপর বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। সোমবার রাজ্যের গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তা ও কমিউনিটি নেতাদের বরাত দিয়ে জানা গেছে, রবিবার গভীর রাতে হামলাকারীরা একটি গ্রামে ঢুকে কয়েক ঘণ্টা ধরে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বহু বাসিন্দা নিহত হন এবং ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

আদামাওয়া রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিরি গোম্বি স্থানীয় সরকার এলাকার গায়াকু কমিউনিটি পরিদর্শনে গিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং ঘটনাটিকে ‘মর্মান্তিক ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন।

তিনি বলেন, পরবর্তী হামলা ঠেকাতে এবং এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে রাজ্য সরকার।

হামলার কারণ এখনও জানা যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আদামাওয়া রাজ্যে বোকো হারাম বিদ্রোহীসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের হামলা বেড়েছে। এর ফলে অঞ্চলের গ্রামীণ এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে।

/এএস/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?