আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৬, ১৩:৫৯আপডেট : ১৬ মে ২০২৬, ১৩:৫৯

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর যৌথ অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। শনিবার (১৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁত ও জটিল একটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এর মাধ্যমে বিশ্বের অন্যতম সক্রিয় একজন সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আইএস-এর বৈশ্বিক নেটওয়ার্কের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি ভেবেছিলেন তিনি আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবেন। কিন্তু তিনি জানতেন না যে আমাদের কাছে এমন সূত্র ছিল, যারা আমাদের তার প্রতিটি পদক্ষেপের বিষয়ে তথ্য দিচ্ছিল।

অভিযানে অংশীদারিত্বের জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানালেও এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি ট্রাম্প। তবে তিনি দাবি করেন, তাকে সরিয়ে দেওয়ার ফলে আইএস-এর বৈশ্বিক কার্যক্রম ব্যাপকভাবে হ্রাস পাবে।

আইএসের সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৩ সাল থেকে আল-মিনুকির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ছিল। তাকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করার সময় মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছিল, আল-মিনুকি সাহেল অঞ্চলের একজন জ্যেষ্ঠ আইএস নেতা এবং সংগঠনটির ‘জেনারেল ডিরেক্টরেট অব প্রভিন্সেস’-এর সদস্য। এই প্রশাসনিক শাখাটি বিশ্বজুড়ে আইএস-এর কার্যক্রমের নির্দেশনা ও অর্থায়ন সরবরাহ করে থাকে।

প্রসঙ্গত গত কয়েক মাস ধরে ট্রাম্প নাইজেরিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে দাবি করেছিলেন, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে খ্রিস্টানদের লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বন্ধে দেশটির সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। তবে আবুজার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নাইজেরিয়া সরকারের দাবি, সশস্ত্র যোদ্ধারা দেশের মুসলিম এবং খ্রিস্টান উভয় সম্প্রদায়কেই লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

/এএস/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?