নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুন ২০২৬, ১২:৫৮আপডেট : ১৯ জুন ২০২৬, ১৩:০৫

নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশটির বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সংঘটিত এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন জামা'আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। গত পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে একই বিমানবন্দরে এটি দ্বিতীয় হামলা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মুসলিম অধ্যুষিত দেশটির বাসিন্দারা জানিয়েছেন, সকালে নামাজ শেষ করার পরপরই রাজধানীর ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন। নিহতদের পাশাপাশি আরও চারজন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সকালের মধ্যেই সহিংসতা নিয়ন্ত্রণে আসে। এরপর নিরাপত্তা বাহিনী পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজতে অভিযান শুরু করে। অভিযানে আরপিজি-৭ লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, যোগাযোগ সরঞ্জাম এবং হাজার হাজার রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া ২০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের খোঁজার অভিযানে যোগ দেন। তবে নিরাপত্তা বাহিনী বেসামরিক লোকজনকে এতে জড়ানো থেকে বিরত রাখার চেষ্টা করেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, হামলাকারীরা স্থানীয় জনগণের সঙ্গে মিশে যাওয়ায় তাদের শনাক্ত করা সহজ ছিল না। আত্মরক্ষার জন্য অনেক বেসামরিক ব্যক্তি দা ও লাঠি হাতে নেন।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি নাইজারের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন, যাদের পদক্ষেপের ফলে হামলা প্রতিহত করা এবং বিমানবন্দরের স্থাপনাগুলো সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
সর্বশেষ খবর
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
সরকার বলছে সার আছে, কৃষক পাচ্ছেন না: সংকট কোথায়?
সরকার বলছে সার আছে, কৃষক পাচ্ছেন না: সংকট কোথায়?
অনাস্থার কথা শুনে জামায়াত নেতা বললেন ‘বিয়ের আগেই তালাক হলো কীভাবে?’
অনাস্থার কথা শুনে জামায়াত নেতা বললেন ‘বিয়ের আগেই তালাক হলো কীভাবে?’
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি