কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ১২:১১ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২:১১

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। শুক্রবার দেশটির সরকারি তথ্যের বরাতে এ তথ্য জানা গেছে। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই মহামারি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হলেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বান্দিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের কারণে এবারের প্রাদুর্ভাবের শুরু। এরই মধ্যে এটি ২০১৮ থেকে ২০২০ সালের প্রাদুর্ভাবকে ছাড়িয়ে কঙ্গোর সবচেয়ে বড় ও প্রাণঘাতী ইবোলা মহামারিতে পরিণত হয়েছে।

তবে প্রাণহানির দিক থেকে এটি এখনও ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ইবোলা মহামারির পর দ্বিতীয়। ওই সময় গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১৮ জনে দাঁড়িয়েছে। দেশটির সাতটি প্রদেশে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩০০ জনে পৌঁছেছে। এ ছাড়া ২ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন।

কঙ্গো সরকার ও জাতিসংঘ গত মাসে জানিয়েছিল, প্রাদুর্ভাবের শুরু হওয়া ইতুরি প্রদেশের কিছু এলাকায় সংক্রমণের গতি কমার লক্ষণ দেখা যাচ্ছে। তবে দেশটির পূর্বাঞ্চলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিবেশী নর্থ কিভু প্রদেশেও এর বিস্তার অব্যাহত রয়েছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সাউথ উবাঙ্গি প্রদেশ গত মাসে ইবোলা প্রাদুর্ভাবের সপ্তম প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়। পূর্ব কঙ্গো থেকে ওই প্রদেশে যাওয়া এক ব্যক্তি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর সেখানে প্রাদুর্ভাব দেখা দেয়।

/এসএইচএম/
সম্পর্কিত
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল, কী হয়েছিল আলোচনা
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
সর্বশেষ খবর
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল,  কী হয়েছিল আলোচনা
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল, কী হয়েছিল আলোচনা
মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, দূতাবাসের সতর্কবার্তা
মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, দূতাবাসের সতর্কবার্তা
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার