ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগির রসিকতা নাভি পিল্লাইয়ের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ১৯:০৮ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৯:০৮

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক আইনের বিশিষ্ট প্রবক্তা ও দক্ষিণ আফ্রিকার সাবেক বিচারপতি নাভি পিল্লাই কৌতুক করে বলেছেন, উপস্থিত শ্রোতারা যদি আরও হাততালি দেন, তবে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিতে পারেন।

পিল্লাইকে অভিনন্দন জানিয়ে করতালির একটি ভিডিও এক্সে পোস্ট করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব। জার্মানির নুরেমবার্গে ধারণ করা ওই ভিডিওতে ৮৫ বছর বয়সী পিল্লাইকে হাততালির মধ্যে বলতে শোনা যায়, ‘আপনারা যদি আরেকটু হাততালি দেন, তবে আমি ট্রাম্পের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিতে পারি।

নোবেল জয়ের সংবাদ শোনার পর নিজের প্রথম প্রতিক্রিয়ার কথা তুলে ধরে তিনি বলেন, খবরটি শুনে প্রথমে তার এটি কৌতুক বলে মনে হয়েছিল। একজন আইনজীবী ও বিচারক হিসেবে তিনি বিষয়টি পুরোপুরি নিশ্চিত ও যাচাই করে নিতে চেয়েছিলেন।

বিশ্ব সংস্থার প্রতিনিধি হিসেবে নয়, বরং জাতিসংঘ গঠিত একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই) প্রধান হিসেবে কাজ করেছিলেন নাভি পিল্লাই। সেই কমিশন গত বছর গাজায় গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছায়। সেকথা উল্লেখ করে পিল্লাই বলেন, আমার শেষ কাজটি ছিল গাজা সম্পর্কিত প্রতিবেদনটি পেশ করা, যেখানে যা ঘটছে তাকে গণহত্যা হিসেবে অভিহিত করা হয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের পর সবার প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, সেই প্রতিবেদনের অন্যতম প্রধান প্রতিক্রিয়া ছিল সত্য প্রকাশের সাহসের জন্য আমাকে সম্মান জানানো। আপনারা কল্পনাও করতে পারবেন না আমি কতটা অবাক হয়েছিলাম! সত্য কথা বলার জন্য কেন সাহসের প্রয়োজন হবে?

নোবেল পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক, সনদপত্র এবং ১২ লাখ মার্কিন ডলার বা ১ কোটি ২ লাখ ক্রোনা দেওয়া হবে। পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই কী করেন, লড়ছেন মিয়ানমারের বিরুদ্ধেও
কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি তৃণমূল এমপির
এক সময় ছিল সিআইএ’র এয়ারফিল্ড, এখন চীনের সামরিক ঘাঁটি
সর্বশেষ খবর
সবুজ পাহাড়ের পথে রোমাঞ্চকর অভিযান, মৌলভীবাজারের কালা পাহাড়ে ট্রেকিং
সবুজ পাহাড়ের পথে রোমাঞ্চকর অভিযান, মৌলভীবাজারের কালা পাহাড়ে ট্রেকিং
শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই কী করেন, লড়ছেন মিয়ানমারের বিরুদ্ধেও
শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই কী করেন, লড়ছেন মিয়ানমারের বিরুদ্ধেও
মানসিক সমস্যার জন্য অবহেলা নয়, তার কথা শুনতে হবে: প্রধানমন্ত্রী
মানসিক সমস্যার জন্য অবহেলা নয়, তার কথা শুনতে হবে: প্রধানমন্ত্রী
আমার নামে একটি রিকশা থাকলে প্রমাণ দিন: মিয়া গোলাম পরওয়ার
আমার নামে একটি রিকশা থাকলে প্রমাণ দিন: মিয়া গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির