বলিভিয়ায় আন্দোলনরত খনি শ্রমিকদের বিরুদ্ধে পিটিয়ে মন্ত্রীকে হত্যার অভিযোগ

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৬, ১৫:১২আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৫:১২

বলিভিয়ায় ধর্মঘটরত ও প্রতিবাদী খনি শ্রমিকরা দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে অপহরণের পর হত্যার দাবি করেছে বলিভিয়ান সরকার। রোদোলফো ইলানেস ও দেহরক্ষীদের বৃহস্পতিবার অপহরণ করা হয়েছিল। কর্মকর্তারা জানান, লা পাজের দক্ষিণে পান্ডুরো শহরে সড়ক পথে মন্ত্রীর গাড়ি থামিয়ে তাকে অপহরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো জানান, সবকিছু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, ইলানেসকে ‘নৃশংস ও কাপুরুষোচিত’ আক্রমণে হত্যা করা হয়েছে।

স্থানীয় লা রাজন পত্রিকা প্রতিরক্ষামন্ত্রী রেইমি ফেরেইরাকে উদ্বৃত করে জানিয়েছে, ইলানেসকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে পিটিয়ে হত্যা করা হয়। পিটিয়ে হত্যার সময় পুলিশ বা কর্তৃপক্ষের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। এ ঘটনায় জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই খনি শ্রমিকও নিহত হয়েছেন।

মঙ্গলবার থেকে খনি শ্রমিকরা পান্ডুরো মহাসড়ক অবরোধ করে আসছে।

এক সময় প্রেসিডেন্ট মোরালেজের অন্যতম সমর্থক দ্য ন্যাশনাল ফেডারেশন অব মাইনিং কো-অপারেটিভস অব বলিভিয়া সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিয়েছে।

খনি শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, শ্রমিকদের আরও সুযোগ বৃদ্ধি, বেসরকারি কোম্পানিতে কাজের সুযোগ ও বড় ধরনের ইউনিয়ন করার অধিকার।

অপহৃত থাকা অবস্থায় বলিভিয়ান রেডিওকে তিনি জানান, অপহরণকারীরা তার মুক্তির জন্য একটি শর্ত দিয়েছিল। শর্তটি ছিল সরকারকে নতুন আইন নিয়ে খনি শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসতে হবে।

উপ-মন্ত্রীর মৃত্যু দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেজ কে ‘গভীরভাবে প্রভাবিত’ করেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম