সীমান্তে ৪৪৪ মেক্সিকানকে আটক করেছে কানাডা

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৭, ২৩:১১আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২৩:৫৮

সীমান্তে ৪৪৪ মেক্সিকানকে আটক করেছে কানাডা চলতি বছর সীমান্তে প্রায় ৪৪৪ জন মেক্সিকান নাগরিকদের আটক করা হয়েছে বলে জানিয়েছে কানাডা। বছরের প্রথম ৬৭ দিনে এত মানুষকে কখনও আটক করা হয়নি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছর ডিসেম্বরে মেক্সিকানদের জন্য ভিসার প্রয়োজনীয়তা তুলে নেওয়ার পর সবাই কানাডা প্রবেশের চেষ্টা করে। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। আর যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অভিবাসীই মেক্সিকান। ট্রাম্প মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল নির্মাণেরও ঘোষণা দিয়েছেন।

কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) জানায়, ১ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ৪৪৪ জন মেক্সিকানকে আটক করা হয়েছে। 

সিবিএসএ জানায়, নিরাপত্তার জন্য হুমকি মনে হলে কিংবা তাদের পরিচয় স্পষ্ট না হলে তারা বিদেশি নাগরিককে আটক করার এখতিয়ার রাখেন।

এছাড়া বিমাবন্দর থেকে ফিরিয়ে দেওয়া মেক্সিকানদের সংখ্যাও বেড়েছে। এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে।

ভিসার প্রয়োজনীয়তা তুলে নেওয়ায় কানাডায় এখন মেক্সিকানদের শুধু অনলাইনে ভ্রমণে অনুমতি প্রয়োজন হয়।

কানাডার অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেনের পক্ষ থেকে জানানো হয়, ‘এই মুহূর্তে কোনও নীতি তৈরি করা ঠিক হবে না। মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে’। সূত্র : রয়টার্স

/এমএইচ/এএ/

 

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম