বিক্ষোভের মুখে হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ০৯:৫৪আপডেট : ১৫ জুলাই ২০১৮, ০৯:৫৬

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গাই লাফনট্যান্ট। শনিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে দেওয়া ভাষণে তিনি জানান, রাষ্ট্রপতি জোভেনেল মইসি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বিক্ষোভের মুখে হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের সময় লাফনট্যান্টের বিরুদ্ধে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব আনার দাবি উঠেছিল। এই বিক্ষোভের সময় অন্তত ৪জন নিহত হয়েছেন। বেশকিছু দোকান ও ভবন ভাঙচুর ও লুট করা হয়। জ্বালানিতে সরকারি ভর্তুকি প্রত্যাহারের পরই এই বিক্ষোভ শুরু হয়।

ভর্তুকি প্রত্যাহারে পেট্রোলের দাম বাড়ে ৩৮ শতাংশ, ডিজেল ৪৭ শতাংশ ও কেরোসিন ৫১ শতাংশ। রাজধানী পোর্ট-অউ-প্রিন্স অচল হয়ে পড়ে। বিক্ষোভের মুখে সরকার এই সংস্কার বাতিল করে।

২০১৮ সালের ফেব্রুয়ারি হাইতির সরকার আইএমএফের সঙ্গে একটি সংস্কার চুক্তি স্বাক্ষর করে। প্রবৃদ্ধির জন্য আইএমএফ জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহারে যুক্তি দেয়। সংস্থাটির দাবি, এতে সরকারের তহবিলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টির জন্য নগদ অর্থ আসবে। বিক্ষোভকারীদের দাবি, সরকার জনগণের অর্থনৈতিক দুর্দশা বুজতে অপরাগ।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান