ব্রাজিলের প্রেসিডেন্টকে অভিশংসনের প্রক্রিয়া শুরু

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ২০:২৪

Brazil ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের পদক্ষেপে সাড়া দিয়ে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন কংগ্রেসের নিম্ন কক্ষের স্পিকার এদুয়ার্দো চুনহা। খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ব্রাজিলের ফিসক্যাল আইনকে লঙ্ঘন করা এবং গত বছর নির্বাচনী ক্যাম্পেইনের জন্য সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগে গত সেপ্টেম্বরে দিলমাকে অভিশংসন করার আবেদন জানায় দেশটির বিরোধী দলগুলো। তবে বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছেন রৌসেফ। আর বুধবার চুনহা বলেন, অভিশংসন প্রক্রিয়া শুরু করার ব্যাপারে তিনি সম্মত।
সবগুলো দল থেকে প্রতিনিধি নিয়ে গঠিত বিশেষ তদন্ত কমিটি অভিশংসন আবেদনের গুরুত্ব যাচাই করবে। এরপর প্রেসিডেন্টকে বরখাস্ত করার পাশাপাশি ৯০ দিন সিনেটের বিচারের আওতায় রাখতে অনুষ্ঠিত হবে ভোটাভুটি। দিলমা রৌসেফকে প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসন করতে প্রয়োজন পড়বে দুই তৃতীয়াংশ ভোট।
অবশ্য ক্ষমতাসীন জোটভুক্ত দল ব্রাজিলিয়ান ডেমোক্র্যাটিক মুভমেন্ট পার্টি (পিএমডিবি)-এর নেতা চুনহা নিজেই দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াইয়ে রয়েছেন। ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাকে ক্ষমতাচ্যুত করার দাবি উঠেছে। একইসঙ্গে সুইস ব্যাংকে গোপন অ্যাকাউন্ট থাকারও অভিযোগ রয়েছে চুনহার বিরুদ্ধে।
তবে রৌসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার ক্ষমতাকে চুনহা ভাঙনের মুখে থাকা ক্ষমতাসীন জোট ও রৌসেফের বিরুদ্ধে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য অভিশংসন প্রক্রিয়া শুরু করার পেছনে ব্যক্তিগত কোনও উদ্দেশ্য কিংবা রাজনৈতিক কারণ নেই বলে দাবি করেছেন  অ চুনহা। সূত্র: আল জাজিরা।

/এফইউ/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম