ফাইজারের ভ্যাকসিনকে তালিকাভুক্ত করলো ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২১, ০৯:১৩আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ০৯:১৫

জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে উন্নয়নশীল দেশগুলোর জন্য ভ্যাকসিন পাওয়া সহজ হবে বলে মনে করছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ফাইজারের ভ্যাকসিনকে তালিকাভুক্ত করলো ডব্লিউএইচও

বৃহস্পতিবার এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, মহামারি শুরুর প্রথম ভ্যাকসিনের বৈধতা দানের ফলে বিভিন্ন দেশের আমদানি ও প্রয়োগে নিজেদের নিয়ন্ত্রকদের অনুমোদন দেওয়ার পথ উন্মুক্ত করবে।

ডব্লিউএইচও’র এই বৈধতার ফলে ইউনিসেফ ও প্যান-আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মতো সংস্থা যেসব দেশের প্রয়োজন সেগুলোর জন্য ভ্যাকসিন কিনতে পারবে।

ডব্লিউএইচও’র ওষুধ ও স্বাস্থ্য পণ্যবিষয়ক সহকারী মহাপরিচালক ড. মারিয়াঞ্জেলা সিমাও বলেন, বৈশ্বিক করোনা ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ খুবই ইতিবাচক। কিন্তু আমি আরও বড় ধরনের বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দিতে চাই যাতে করে যে কোনও স্থানের জনগণের জন্য ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন সুরক্ষা মান অর্জন করেছে এবং ঝুঁকির তুলনায় সুবিধা বেশি।

ফাইজারের ভ্যাকসিন চরম শীতল তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহন করতে হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কাতার, বাহরাইন ও মেক্সিকোতে অনুমোদনের পর প্রয়োগ শুরু হয়েছে।

ধনী দেশগুলো ভ্যাকসিন কিনে নেওয়াতে উন্নয়নশীল দেশের তা পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা হয়েছে, মডার্না ও ফাইজারের ভ্যাকসিনের ৯৬ শতাংশ ডোজ ধনী দেশগুলো কিনে নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। 

/এএ/
সম্পর্কিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’