শত কোটি ডোজ বেশি ভ্যাকসিন মজুত করছে ধনী দেশগুলো

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৪

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শত কোটি ডোজ ভ্যাকসিন মজুত করতে যাচ্ছে বিশ্বের ধনী দেশগুলো। এর ফলে করোনাভাইরাস মহামারি ঠেকাতে দরিদ্র দেশগুলো ভ্যাকসিন পেতে জটিলতায় পড়তে পারে। শুক্রবার একটি দারিদ্র্যবিরোধী সংস্থার প্রতিবেদনে এমন আশঙ্কার কথা উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওয়ান ক্যাম্পেইন নামের সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো ধনী দেশগুলোর উচিত দরিদ্র দেশগুলোকে অতিরিক্ত ভ্যাকসিন দেওয়া, যাতে মহামারি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ গতি পায়।

সংস্থাটি আরও বলছে, এমনটি করতে ব্যর্থ হলে ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে বিশ্বের কয়েক কোটি মানুষকে সুরক্ষা দিতে অস্বীকৃতি জানানো এবং মহামারি দীর্ঘায়িত হবে।

প্রতিবেদনটিতে বিশ্বের শীর্ষ পাঁচটি করোনাভ্যাকসিন উৎপাদনকারী ফাইজার-বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন ও নোভাভ্যাক্সের সঙ্গে ধনী দেশগুলোর চুক্তি পর্যালোচনা করা হয়েছে।

এতে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান এরইমধ্যে ৩০০ কোটির বেশি ডোজ পাওয়া নিশ্চিত করেছে। অথচ এসব দেশের জনগণের জন্য দুটি ডোজ নিশ্চিত করতে প্রয়োজন ২০৬ কোটি ভ্যাকসিন। ফলে এসব দেশ প্রয়োজনের তুলনায় প্রায় ১০০ কোটি বেশি ডোজ কিনছে।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একপাক্ষিকভাবে ভ্যাকসিন বিনিময় না করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে ন্যায্যতা নিশ্চিত করতে এসব ভ্যাকসিন বৈশ্বিক কোভ্যাক্স উদ্যোগে দান করার জন্য।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান