মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২১, ১১:৪০আপডেট : ১৯ মার্চ ২০২১, ১১:৪০
image

মেক্সিকোর স্টেট অব মেক্সিকো রাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর অদূরে এ হামলা হয়। একে গত কয়েক বছরের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর হওয়া সবচেয়ে ভয়াবহ আক্রমণ বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্টেট অব মেক্সিকো রাজ্যের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী রড্রিগো মার্টিনেজ-সেলিস জানান, কোয়াটপেক হারিনাস পৌরসভার লানো গ্রান্ডে এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর বহরে হামলা চালায় বন্দুকধারীরা। এলাকাটির অবস্থান মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমে এবং স্টেট অব মেক্সিকোর রাজধানী টলুকা শহরের প্রায় ৪০ মাইল দক্ষিণে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বুলেটবিদ্ধ পুলিশের একটি গাড়ি এবং অনামা একটি ট্রাক রাস্তায় পড়ে আছে। রাস্তায় পড়ে আছে পুলিশ কর্মকর্তাদের মরদেহ। এমনকি কারো কারো মরদেহ পড়ে আছে গাড়ির ভেতরেও।

হামলায় নিহত পুলিশ সদস্যদের মধ্যে আটজন রাজ্য পুলিশে নিয়োজিত ছিলেন।আর অপর পাঁচজন নিয়োজিত ছিলেন রাজ্য প্রসিকিউটরের কার্যালয়ে।

হামলাকারীদের খোঁজে স্থল ও আকাশপথে অভিযান চালাচ্ছে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। ওই হামলার ঘটনায় ঠিক কতজন সন্দেহভাজন বন্দুকধারী হতাহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় দেশের প্রধান ড্রাগ কার্টেলগুলোর কেউ জড়িত কিনা তাও জানা যায়নি।

 

/এফইউ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান