কানাডায় আদিবাসী স্কুলের পাশে ফের গণকবরের সন্ধান

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ২৩:৪৫আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৪:৩১

কানাডায় আরও একটি পুরনো আদিবাসী স্কুলের কাছে চিহ্ন না থাকা ১৬০টি কবরের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার দেশটির পশ্চিম পেনেলাকুট দ্বীপে একাধিক কবরের সন্ধান মিলে। বিষয়টি নিশ্চিত করেছে সেখানকার উপজাতি গোষ্ঠী। একসময় আদিবাসী স্কুলগুলোতে যে বর্বরতা চালানো হতো এটি তার নিদর্শন বলছেন অনেকে।

কয়েক মাস ধরেই সাবেক আদিবাসী স্কুলগুলোতে শিশুদের গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে। একের পর এক কবর চিহ্নিত হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

এক বিবৃতিতে সেখানকার উপজাতি গোষ্ঠী জানায়, তাদের অঞ্চলে একটি স্কুলের পাশে কবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ১৮৯০ থেকে ১৯৭৫-এ কুপার আইল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্কুল পরিচালিত হতো। দেশটিতে এটিই সবশেষ গণকবরের সন্ধান।

১৯ ও ২০তম শতাব্দীতে আদিবাসী শিশুদের সভ্য করে তোলার নামে পরিচালিত হতো ১৩০টিরও বেশি আবাসিক স্কুল। কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ এসব স্কুল পরিচালনা করতো। স্কুলের শিশুদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ছিল। গত মে মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকার একটি পুরনো আবাসিক স্কুলের ভবন থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার হয়। পরের মাসে সাসকাচেওয়ান প্রদেশের পুরনো একটি আদিবাসী আবাসিক স্কুলে মেলে ৭৫১টি কোনও চিহ্ন না থাকা কবর।

১৯১২ থেকে ১৯৭০ দশকের প্রথম ভাগ পর্যন্ত কানাডার কেন্দ্রীয় সরকারের পক্ষে স্কুলটি পরিচালনা করতো ক্যাথোলিক চার্চ। ১৮৬৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এসব স্কুলে দেড় লাখের বেশি আদবাসী শিশুকে পরিবারের কাছ থেকে জোর করে তুলে আনা হয়। এসব শিশুকে নিজেদের ভাষায় কথা বলতে এবং নিজেদের সংস্কৃতি চর্চা করতে দেওয়া হতো না। তাদের নানাভাবে নির্যাতন করা হতো। এসব কবরের সন্ধান পাওয়ার ঘটনাকে ভয়াবহ আবিষ্কার বলে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

/এলকে/
সম্পর্কিত
কানাডাকে ইইউর সহযোগী সদস্য করার প্রস্তাব ‘হাস্যকর’: ট্রাম্প
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
ইসরায়েল অংশগ্রহণ করায় ২০২৭ ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের
ইসরায়েল অংশগ্রহণ করায় ২০২৭ ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের
নতুন করে তৈরি হচ্ছে ১৪৯৮ পর্যটনকেন্দ্র, গুরুত্ব পাবে বেসরকারি বিনিয়োগ
নতুন করে তৈরি হচ্ছে ১৪৯৮ পর্যটনকেন্দ্র, গুরুত্ব পাবে বেসরকারি বিনিয়োগ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?