ব্রাজিলে ভারী বৃষ্টিপাত-ভূমিধসে ৮ জনের মৃত্যু, নিখোঁজ ১৩

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২২, ০৯:৪৪আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৯:৫১

ব্রাজিলের রিও ডি জেনেরিও প্রদেশে ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ছয় শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৩ জন।

গত দুই দিন ধরে ব্রাজিলের প্রদেশটিতে তুমুল বৃষ্টিপাত অব্যাহত। দেখা দিয়েছে আকস্মিক বন্যা। শনিবার প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, পন্টা নেগ্রা এলাকায় ভূমিধসে মা ও  তার পাঁচ সন্তানের মৃত্যু হয়েছে। বেঁচে যাওয়া শিশুটিকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে অতিবৃষ্টিতে শহরের রাস্তাগুলো প্লাবিত হওয়ায় গাড়ি চলাচলে বাধার মুখে পড়ে। ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে। ব্রাজিলে বর্ষাকালে প্রায় সময় পাহাড় ধসের ঘটনায় বহু মানুষ প্রাণ হারান।

ব্রাজিলের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের সন্ধান চলছে।

গত জানুয়ারিতে ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে একই পরিস্থিতিতে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আর গত ডিসেম্বরে মৃত্যু হয় ২৪ জনের। বিশেষজ্ঞরা বলছেন, আশঙ্কাজনকভাবে জলবায়ু পরিবর্তনে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম