মাঝ আকাশে অসুস্থ পাইলট, নিরাপদে বিমান নিয়ে যাত্রীর অবতরণ

বিদেশ ডেস্ক
১২ মে ২০২২, ২২:৫৭আপডেট : ১২ মে ২০২২, ২২:৫৭

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আটলান্টিক উপকূলে একটি ছোট বিমানের পাইলট হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এসময় বিমান চালানোর কোনও অভিজ্ঞতা না থাকা এক যাত্রী জরুরি রেডিও বার্তা পাঠান। শেষ পর্যন্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সহযোগিতায় তিনি নিরাপদে বিমানটি অবতরণ করতে সক্ষম হন।

লাইভএটিসিডটনেট নামের একটি ওয়েবসাইট এয়ার ট্রাফিক কন্ট্রোল কমিউনিকেশন সম্প্রচার ও সংরক্ষণ করে। এই ওয়েবসাইটে ওই যাত্রী মঙ্গলবার সন্ধ্যায় বলেন, আমি গুরুতর পরিস্থিতিতে পড়েছিলাম। আমার পাইলটের মাঝে অসঙ্গতি দেখা দেয়। বিমান চালানোর কোনও ধারণা আমার ছিল না।

তিনি জানান, তার জরুরি রেডিও বার্তায় সাড়া দেন ফোর্ট পিয়ের্সের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। জিজ্ঞেস করেন তিনি সেসনা ২০৮-এর ইঞ্জিন সম্পর্কে ধারণা রাখেন কিনা।

জবাবে ওই যাত্রী বলেন, আমার কোনও ধারণা নেই। আমি আমার সামনে ফ্লোরিডা উপকূল দেখতে পাচ্ছি। এছাড়া আমার কোনও ধারণা নাই।

ফ্লাইট অ্যাওয়ার-এর তথ্য অনুসারে, মঙ্গলবার সকালে বিমানটি উড্ডয়ন করে বাহামার মার্শ হারবর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এতে পাইলট ও দুজন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ তাদের পরিচয় প্রকাশ করেনি।

কন্ট্রোলার ক্রিস্টোফার ফ্লোরেস শান্তভাবে ওই যাত্রীকে ব্যাখ্যা করেন কীভাবে ডানার লেভের ধরে রেখে উপকূলের দিকে এগোতে হবে।

কন্ট্রোলার নিজের চোখে বিমানটি দেখার জন্য কয়েক মিনিট সময় লাগে। তিনি দেখতে পান এটি বোকা রাটনের উত্তর দিকে যাচ্ছে। এসময় ফোর্ট পিয়ের্সের কন্ট্রোলার যাত্রীকে সেলফোনের নম্বর চান যাতে করে পাম বিচ ইন্টারন্যাশনার এয়ারপোর্ট তার সঙ্গে যোগাযোগ করতে পারে।

তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার রবার্ট মরগ্যান কথা বলেন এবং যাত্রীকে বিমানসহ নিরাপদে বিমানটি অবতরণে সহযোগিতা করেন।

কর্মকর্তারা জানান, উদ্ধারকর্মীরা মূল পাইলটকে সহযোগিতা করেন। কোনও যাত্রী আহত হননি। তাৎক্ষণিক পাইলটের অসুস্থতার কারণ সম্পর্কে কিছু জানাননি তারা।

এক ভিডিও বার্তায় মরগ্যান বলেন, আমরা এমন কিছু কখনও দেখিনি। মনে হচ্ছিল আমি কোনও চলচ্চিত্রে আছি।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিওর সাক্ষাৎ
সর্বশেষ খবর
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার