মেক্সিকোর বৃহত্তম বাজারে লুটপাট-অগ্নিসংযোগ, ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৩, ১০:০৯আপডেট : ১১ জুলাই ২০২৩, ১০:১৩

সোমবার মধ্য মেক্সিকোর একটি ব্যস্ততম পাইকারি বাজারে একদল সশস্ত্র মুখোশধারী লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করেছে। এতে পুড়ে ৯ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সিসিটিভির ফুটেজ দেখে দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীরা সশস্ত্র অবস্থায় টলুকার বাজারে ঢুকে। একপর্যায়ে ব্যাপক লুটপাট চালায়। পালানোর আগে মার্কেটে তরল দাহ্য ঢেলে আগুন ধরিয়ে দেয়। ব্যবসায় সংক্রান্ত দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ৮ জনের প্রাণ গেছে। অন্যজন হাসপাতালে মারা যান।

টোলুকার সেন্ট্রাল ডি অ্যাবাস্টোস মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম বাজার। এখানে দৈনিক ২৬ হাজার মানুষের আনাগোনা হয়। মেক্সিকো সিটির কাছে অবস্থিত শহরটি অপরাধের কারণে বিপজ্জনক জায়গা।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে লুটপাট, হত্যা ও মাদক চোরাচালান অনেকটা স্বাভাবিক ঘটনা। প্রতিদিনই সন্ত্রাসী হামলায় প্রাণহানির খবর আসছে। নিরাপত্তা বাহিনী অভিযান চালালেও অপরাধ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের